Shefali Jariwala: স্ত্রী শেফালীকে হারিয়ে আবেগঘন পোস্টে পরাগ বললেন “যেখানেই জন্মাবে, খুঁজে নিয়ে ভালোবাসব তোমায়”

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২৭ জুন মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী ও জনপ্রিয় মডেল শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড এবং তার ভক্তমহলে। মৃত্যুর পরদিন, ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য। এই হৃদয়বিদারক ঘটনার পরে, স্বামী এবং অভিনেতা পরাগ ত্যাগী স্ত্রীর উদ্দেশে শনিবার একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে।

পরাগ (Parag Tyagi) তাদের স্মৃতির উদ্দেশ্য একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “পরী, তুমি যখনই জন্মাবে, আমি তোমাকে খুঁজে পাব এবং জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসব। আমি তোমাকে চিরকাল ভালোবাসি, মেরি গুন্ডি, মেরি চোকরি।” এই পোস্টে ধরা পড়ে তাদের গভীর ভালোবাসা ও সম্পর্কের মাধুর্য।

আরও পড়ুন:Metro in Dino: ১০০ কোটির বাজেট, ৩ কোটির ওপেনিং! ‘মেট্রো ইন দিনো’-র ভবিষ্যৎ কি অনিশ্চিত?

শেফালির (Shefali Jariwala) মৃত্যু নিয়ে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি হৃদরোগ, নিম্ন রক্তচাপ এবং ভারী গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ সাতটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে এবং পরিবারের সদস্য, গৃহকর্মী ও ঘনিষ্ঠ ব্যক্তিসহ ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছে। এমনকি, যে মেডিকেল স্টোর থেকে তিনি ওষুধ নিতেন, সেই দোকানের ফার্মাসিস্টের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অসঙ্গতি পাওয়া যায়নি।” শেফালির চিকিৎসকও নিশ্চিত করেছেন, তিনি শেষবার তাদের ক্লিনিকে এসেছিলেন মার্চ মাসে।

শেফালি জারিওয়ালা (Shefali Jariwala) ২০০২ সালে “কাঁটা লাগা” মিউজিক ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ভিডিওটি সেই সময়ে এক বিশাল পপ কালচার ফেনোমেনন হয়ে উঠেছিল। এরপর তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেন এবং ২০০৪ সালে “মুজসে শাদি করোগি” (Mujhse Saadi Karogi) ছবিতে সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেন। তাঁর অকালপ্রয়াণে একজন প্রতিভাবান শিল্পীর জীবন যাত্রার হঠাৎ অবসান ঘটল, যিনি কেবল রূপালী পর্দাতেই নয়, ব্যক্তিগত জীবনেও ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ রেখে গেলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT