Dilip Ghosh statement:মন্দির রাজনীতির হাতিয়ার নয়,যারা করছে তারা ২৬ জুলাই জবাব পাবে: খড়্গপুরে হুঙ্কার দিলীপ ঘোষের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:রবিবার সকালে খড়্গপুরে এক চা চক্রের অনুষ্ঠানে অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh statement)। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি খোলামেলা উত্তর দেন।রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্ব প্রসঙ্গে দিলীপ বলেন,-“শমীক ভট্টাচার্য যা বলছেন, সেটাই বিজেপির অবস্থান। তার বাইরে আমার কিছু বলার নেই। আমি বিজেপির হয়েই কাজ করছি, আগামীতেও করব।”

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/06/bihar-bjp-leader-murder-rahul-gandhi-nitish-criticism/

বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ এবং হিন্দু ভোটব্যাঙ্ক নির্ভর রাজনীতির অভিযোগ নিয়ে প্রশ্ন উঠলে দিলীপ বলেন,-“দেশের একটা সংবিধান আছে, আবার দলেরও নীতি ও সংবিধান রয়েছে। বিজেপি দেশের উন্নয়নের জন্য কীভাবে কাজ করবে, সেটা পরিষ্কার। আমাদের রাজনীতিও সেই পথেই চলে। এর বাইরে কিছু নয়।”

সম্প্রতি বিরোধী দলনেতার ‘হিন্দুদের ভোটে জিতবে বিজেপি, মুসলিমদের ভোট দরকার নেই’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপের উত্তর,-“বাংলায় মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না— বাস্তব পরিস্থিতি তাই। তবে সেটা কারও নীতিগত বক্তব্য নয়, পরিস্থিতির প্রেক্ষাপটে বলা কথা। বিজেপির নীতি কখনও বিভাজনমুখী নয়।”

বামপন্থী নেতা অনিল দাসকে মারধরের ঘটনায় এখনও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়ে তিনি তৃণমূল ও পুলিশ প্রশাসনকে একহাত নেন।বলেন,-“খড়্গপুরে যেভাবে একজন প্রবীণ নেতার উপর হামলা চালানো হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চুপ, অপরাধীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মানুষ এর জবাব ২৬ তারিখে দেবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তৃণমূলে যোগদানের গুজব নিয়ে দিলীপ বলেন,-“এই প্রশ্ন কে করছে? ঠিক আছে, উত্তর তারা ঠিকই পাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘায় জগন্নাথ মন্দির দর্শন প্রসঙ্গে দিলীপের (Dilip Ghosh statement) বক্তব্য,-“আমি রোজ কোনও না কোনও মন্দিরে যাই। মন্দির কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ভগবানের কাছে সবাই যেতে পারে। আমি মন্দির নিয়ে রাজনীতি করি না, এটা আমার চরিত্রের অংশ।”

বিজেপির সভাগুলিতে তাঁকে না ডাকায় অনুগামীদের হতাশা প্রসঙ্গে বলেন,-“জানি না কেন পার্টি ডাকেনি। কিন্তু এতে মনোবল ভাঙে না। আমি নিজের মতো করে দলের হয়ে কাজ করে যাচ্ছি।”