নিউজ পোল ব্যুরো: ভারতের মাটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্রিটিশ F-35 যুদ্ধবিমান (British F-35 jet)। কেরালার (Kerala) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে (International Airport) ২২ দিন ধরে ছিল একই অবস্থায় ছিল যুদ্ধবিমানটি। ভারতের পক্ষ থেকে বিমানটি রোদ-জল-ঝড় থেকে সুরক্ষিত রাখার জন্য সরিয়ে দেওয়ার কথা বললেও রাজি হয়নি কর্তৃপক্ষ। অবশেষে সেই সিদ্ধান্তে হয়েছে বদল। গত মাসে জরুরি অবতরণের পর থেকে ২২ দিন ধরে তিরুবনন্তপুরম বিমানবন্দরে আটকে থাকা ব্রিটিশ F-35 যুদ্ধবিমানটিকে রবিবার গ্রাউন্ডেড অবস্থান থেকে হ্যাঙ্গারে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিটিশ রয়েল নেভির স্টিলথ ফাইটার জেট, যার দাম প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার! ব্রিটিশ রয়েল এয়ার ফোর্স Airbus A400M Atlas-এ থাকা কারিগরি বিশেষজ্ঞদের একটি দল F-35 জেটটি পরীক্ষা করার জন্য আজ তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছেছে। তিনজন টেকনিশিয়ান সহ একটি ছোট রয়্যাল নেভি দল ত্রুটি মেরামত করার চেষ্টা করেছিল কিন্তু সমস্যার জটিলতার কারণে ব্যর্থ হয়েছিল। তারপর ২৪ সদস্যের একটি দল রবিবার ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের এ৪০০এম এয়ারবাসে তিরুঅনন্তপুরমে পৌঁছেছে। এই দলে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ১৪ জন কারিগরি বিশেষজ্ঞ এবং ১০ জন ক্রু সদস্য রয়েছেন। এই ব্রিটিশ দলটি যুদ্ধবিমানের সমস্তকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেবে এটি তারা ভারতেই মেরামত করবে নাকি ব্রিটেনে ফেরত পাঠাবে। সূত্রের খবর, যদি কোনও ভাবেই এই বিমান আকাশে ওড়াতে না পারা যায় তাহলে জেটটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং তা সামরিক মালবাহী বিমানে ‘এফ-৩৫বি’র খণ্ডিত টুকরোগুলি দেশে ফেরানও হতে পারে।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর সুরক্ষায় বিমানবন্দরের বে ৪-এ পার্ক করা হয়েছিল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান (British F-35 jet)। প্রাথমিকভাবে, কেরলে ভারি বর্ষার কারণে ব্রিটিশ F-35 যুদ্ধবিমান সরানোর কথা বলা হলেও ব্রিটিশ রয়্যাল নেভি জেটটিকে হ্যাঙ্গারে স্থানান্তর করার জন্য এয়ার ইন্ডিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। পরে, ব্রিটিশ নৌবাহিনী জেটটিকে হ্যাঙ্গারে স্থানান্তর করতে সম্মত হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, জ্বালানির ঘাটতির কারণে ভারতে জরুরি অবতরণে বাধ্য হয় বিশ্বের সবচেয়ে দামি ব্রিটিশ F-35 যুদ্ধবিমান।। কিন্তু অবতরণের পরেও গুরুতর ত্রুটির কারণে বিমানটি আর আকাশে ফিরতে পারেনি। এই F-35B যুদ্ধবিমানটি (War Plane) কেবলমাত্র বিশ্বের অন্যতম আধুনিকতম ফাইটার জেটই (Fighter Jet) নয়, এটি যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী HMS Prince of Wales-এর স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে ভারত মহাসাগরে মোতায়েন ছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=p1afHpHJWa5-cEhQ
