Panchayat season 5 Announced: ‘পঞ্চায়েত’ সিজন ৫ নিশ্চিত ২০২৬-এ! প্রাইম ভিডিও আনুষ্ঠানিক ঘোষণা করল পঞ্চায়েতের নতুন অধ্যায়ের

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত ৪’ নতুন রেকর্ড গড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে। তবে আবার ফিরছে ‘পঞ্চায়েত’ (Panchayat season 5 Announced)। জনপ্রিয় এই কমেডি-ড্রামা সিরিজটির পঞ্চম সিজন ২০২৬ সালে মুক্তি পাবে বলে আনুষ্ঠানিক ঘোষণা করল প্রাইম ভিডিও এবং টিভিএফ (The Viral Fever)। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পঞ্চায়েত সিজন ৪’ দর্শক এবং সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে, যা এই সিদ্ধান্তে প্রধান অনুঘটক হয়ে উঠেছে।

আরও পড়ুন:Dhumketu: ‘গানে-গানে’ মাতোয়ারা সোশ্যাল মিডিয়া, ভাইরাল ধূমকেতুর প্রথম গান!

২৪ জুন প্রিমিয়ার হওয়া চতুর্থ সিজনটি (Panchayat season 5 Announced) প্রিমিয়ারিং-এর দিনই প্রাইম ভিডিওর ৪২টিরও বেশি দেশে শীর্ষ ১০-এ প্রবেশ করে। ভারতজুড়ে এটি এক নম্বর ট্রেন্ডিং শো ছিল এবং প্রথম সপ্তাহেই দেশের ৯৫ শতাংশ পিন কোড থেকে স্ট্রিম করা হয়েছে। শুধু ভারতে নয়, মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada), অস্ট্রেলিয়া (Australia), সংযুক্ত আরব আমিরাত (Arab Emirates) এবং যুক্তরাজ্যের মতো দেশেও এই সিরিজের প্রভাব বিস্তৃত।

প্রাইম ভিডিও ইন্ডিয়ার কন্টেন্ট লাইসেন্সিং প্রধান মনীশ মেংঘানি (Manish Mengani) জানান, ‘পঞ্চায়েত সিজন ৪’-এর অসাধারণ সাড়া দেখে আমরা অভিভূত। সিরিজটি একটি সাংস্কৃতিক ঘটনার মর্যাদা পেয়েছে। এতগুলো দেশের দর্শক একযোগে এই ভারতীয় গ্রামের গল্পকে আপন করে নিয়েছেন, যা সত্যিই অনন্য।” টিভিএফ প্রেসিডেন্ট বিজয় কোশিও (Vijay Koshy) জানান, “প্রাইম ভিডিওর সাথে ‘পঞ্চায়েত’ তৈরি করা এক অসাধারণ অভিজ্ঞতা। এই শো আমাদের হৃদয়ের খুব কাছের, এবং আমরা আনন্দিত যে বিশ্বজুড়ে দর্শকরাও একইভাবে অনুভব করছেন।”

সিজন ৪-এ ফের একবার ফুলেরা গ্রাম এবং তার চরিত্ররা প্রাণ পেয়েছে জিতেন্দ্র কুমার (Jitendra Kumar), নীনা গুপ্তা (Neena Gupta), রঘুবীর যাদব (Raghubir Yadav), ফয়সাল মালিক (Faisal Mallick) এবং অন্যান্য অভিনেতাদের শক্তিশালী অভিনয়ে। বিশেষ করে অশোক পাঠক (Ashok Pathak) অভিনীত বিনোদ চরিত্রটি এবার আলাদা করে নজর কেড়েছে। নির্বাচনের সময় আবেগে ভেসে যাওয়া কিংবা নিজের অধিকারের পক্ষে দাঁড়ানোর দৃশ্য দর্শকদের মনে দাগ কেটেছে।

সিরিজটির সৃজনশীল মস্তিষ্ক চন্দন কুমার এবং দীপক কুমার মিশ্র, যিনি অক্ষত বিজয়বর্গীয়র সঙ্গে যৌথভাবে এটি পরিচালনাও করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পঞ্চায়েত’ প্রথমবারের মতো সেরা ওয়েব সিরিজ (OTT) বিভাগে পুরস্কার জিতেছিল। সিজন ৪-এর এই রেকর্ড গড়া সাফল্য প্রাইম ভিডিওর আসন্ন প্রাইম ডে ২০২৫ লাইনআপের অন্যতম আকর্ষণ। এই খবরে উৎসাহিত ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ফুলেরা’র বাসিন্দাদের জীবনের নতুন মোড় দেখার জন্য, যা উন্মোচিত হবে ২০২৬ সালে – ‘পঞ্চায়েত সিজন ৫’(Panchayat season 5 Announced)-এর হাত ধরে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT