নিউজ পোল ব্যুরো: শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বেড়েছে সঙ্খ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা। একাধিক মন্দির ভাঙার খবর সামনে এসেছে। এবার বাংলাদেশে ভাঙা হচ্ছে ময়মনসিংহ জেলায় হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি (Satyajit Ray’s House Demolish in Bangladesh)। এই খবর সামনে আসতেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যওপাধ্যায়। ইউনুস ও মোদী সরকারের কাছে বাড়ি রক্ষার আবেদন জানানোর পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি রক্ষার জন্য তৎপর হয়েছে নয়াদিল্লি। ঐতিহাসিক বাড়ি যেন না ভাঙেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করা হয়েছে।
নয়াদিল্লির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানানও হয়েছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ঘিরে রয়েছে বহু পুরানও ঐতিহ্য। রয়েছে স্মৃতি এবং বাংলার সঙ্গে যোগসূত্র। সেগুলির কথা উল্লেখ করেই বাড়ি রক্ষার কথাই বাংলাদেশকে জানিয়েছে নয়াদিল্লি। এমনকি ভারত প্রয়োজনে সংস্কার ও পুনর্নির্মাণে সাহায্য করবে বলেও জানিয়েছে। কিছুমাস আগেই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবার ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। ঢাকার শিশু বিষয়ক আধিকারিক মহম্মদ মেহেদি জামান বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে এই বিষয় নিয়ে জানিয়েছেন সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি বিগত ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাড়িটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে তাই বাড়ি ভাঙার সিদ্ধান্ত। ওই জায়গাতে সেমি-কংক্রিটের একটি বিল্ডিং তৈরি করা হবে বলেও জানান তিনি।
এই প্রসঙ্গে উল্লেখ্য, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার খবর (Satyajit Ray’s House Demolish in Bangladesh) আসতেই বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। এই সংবাদ অত্যন্ত দুঃখের।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
