Canada: কানাডায় ভ্যাঙ্কুভার বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য, ফ্লাইট কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: গত বুধবার কানাডার (Canada) ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর (Vancouver Airport) এক অপ্রত্যাশিত ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছে। একটি ছোট সেসনা ১৭২ বিমান ছিনতাই হওয়া এবং বিমানবন্দরের (Vancouver Airport) ওপর আকাশপথে চলতে থাকা সন্দেহভাজন ব্যক্তির কারণে কর্তৃপক্ষ বিমানবন্দরটির সকল ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে রাত ২.১৫ মিনিটে (২০৪৫ GMT), যখন ফ্লাইটটি বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল।

আরও পড়ুন: Air India: ভিডিও রেকর্ডিং কি উদ্ধার করতে পারবে বিমানের গোপন তথ্য? আহমেদাবাদ দুর্ঘটনার পর চাঞ্চল্যকর আলোচনা!

ভিক্টোরিয়ার একটি ফ্লাইং ক্লাবের অধীনে চলা ওই সেসনা ১৭২ বিমানটি ছিনতাই হওয়ার পর কর্তৃপক্ষ বিমানটি চিহ্নিত করে এবং তা আকাশে থাকা অবস্থায় দ্রুত সতর্কতা (Alert) জারি করে। তদন্তকারী পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি একাই বিমানে ছিল এবং সে অজ্ঞাত কারণে বিমানটি (Flight) নিয়ন্ত্রণে নেয়। ফেডারেল পুলিশ এই বিষয়ে একটি প্রতিবেদন পেয়ে দ্রুত অভিযান শুরু করে।

বিমানটি অবতরণের (Canada) পর পুলিশ তা ঘিরে ফেলে এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন ব্যক্তি। ঘটনার সময় বিমানবন্দরে (Canada) যাত্রীদের মধ্যে কিছু আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের ফলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।ফ্লাইট কার্যক্রমের স্থগিতাদেশের ফলে, বিমানবন্দরটির উপর দিয়ে আসা মোট ৯টি ফ্লাইটের যাত্রা পরিবর্তন করা হয় এবং কিছু ফ্লাইটের সময়সূচি সাময়িকভাবে বিলম্বিত হয়। প্রায় ৩৯ মিনিট ধরে বিমানবন্দরটি ফ্লাইট ওঠানামা বন্ধ রেখেছিল। তবে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

এখন পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে পুলিশের তদন্ত চলমান রয়েছে। এই ধরনের ঘটনা যে বিমান পরিবহন শিল্পে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা ত্বরান্বিত করবে, তা স্পষ্ট। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি রানওয়েতে পুলিশের ঘেরাওয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তার হাত বাতাসে তুলে সে কোনো ধরনের প্রতিরোধ করছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT