নিউজ পোল ব্যুরো: রাস্তায় যাতায়াত করাও এখন মহিলাদের জন্য নিরাপদ নয়। খাস কলকাতার বুকে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। তাও আবার সল্টলেকের (Salt Lake) মত জায়গায়। সল্টলেকের রাস্তায় বাড়ি ফেরার পথে এক তরুণী আইটি কর্মীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে আইটি কর্মী এক তরুণী বাড়ি ফিরছিলেন। সল্টলেক সেক্টর ফাইভ থেকে বাস ধরে করুণাময়ী মোড়ে নেমে হেঁটে এফডি ব্লকের বাড়ি যাচ্ছিলেন অভিযোগকারিনী ওই তরুণী। অভিযোগ সেইসময় ধৃত যুবক পিছন থেকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানি করে। ঘটনার পরেই নির্যাতিতা চিৎকার করলে সেই সময়ে অভিযুক্ত বাইক নিয়ে পালিয়ে যায়। এরপর তরুণী বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। আইটি কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে গ্রেফতার করা হয়। লেকটাউন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম রাজা মন্ডল। বৃহস্পতিবার ধৃত যুবককে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
আরজিকরের ঘটনার এক বছরও হয়নি তার মধ্যেই কসবার ল-কলেজে ঘটেছে ছাত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে। তারপরেই সল্টলেকে (Salt Lake) প্রকাশ্যে মহিলাকে নির্যাতনের ঘটনা মেয়েদের মেয়েদের নিরাপত্তা নিয়ে তুলেছে প্রশ্ন। রাস্তাঘাটে প্রকাশ্যে মহিলাদের নির্যাতনের সাহস আসে কোথা থেকে এই নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
