Parliament Monsoon Session : বাদল অধিবেশনে হবে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা, বিরোধীদের দাবি মেনে জানাল কেন্দ্র

breakingnews দেশ

নিউজ পোল বাংলা : বিরোধীদের দাবি মেনে আগামী সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার কথা জানাল কেন্দ্র। দীর্ঘ দিন ধরেই সংসদে পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে জবাব দেওয়া ভারতের সামরিক অভিযান নিয়ে আলোচনার দাবি জানিয়ে এসেছে বিরোধীরা। সেই দাবিকেই মান্যতা দিয়েছে কেন্দ্র। সংসদে বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে ১৬ ঘণ্টা আলোচনা হবে।

বিরোধীদের দাবি মেনে আগামী সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার কথা জানাল কেন্দ্র তিন দিন ধরে লোকসভায় ১৬ ঘণ্টা আলোচনা হবে। রাজ্যসভায় ৯ চলবে তর্ক-বিতর্ক। এই নিয়ে উত্তাল হতে পারে সংসদ কক্ষ। সেই আলোচনায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও বিরোধীরা জোর দিয়ে বলেছে যে বিতর্কটি চলতি সপ্তাহেই হওয়া উচিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই জবাব দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্ধারিত বিদেশ সফরের কারণে বিষয়টি আগামী সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২২ এপ্রিল জঙ্গি হামলায় এক কাশ্মীরী সহ ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলা নিতেই অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। পাকিস্তানের ঘরে ঢুকে মাত্র ২২ মিনিটে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদী শিবির। তারর পরেই সংসদের বাদল অধিবেশনে বিরোধীরা যে আটটি বিষয় নিয়ে আলোচনা চেয়েছিল তার মধ্যে একটি ছিল অপারেশন সিঁদুর।

আরও পড়ুন : No rain on 21 july : এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজেই দিলেন উত্তর

অধিবেশন শুরুর আগে গত সপ্তাহে ইন্ডিয়া জোটে থাকা বিজেপি বিরোধী ২৪টি দলের নেতারা একটি ম্যারাথন ভার্চুয়াল বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজ সোমবার বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) আগে সংবাদমাধ্যমের সঙ্গে সাথে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরকে জাতির ‘বিজয় উৎসব’ (বিজয় উদযাপন) হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন এবং এটিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তি এবং নির্ভুলতার একটি উজ্জ্বল প্রমাণ হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “পহেলগাঁওয়ের হত্যালীলার পর গোটা বিশ্ব চমকে গিয়েছিল। জঙ্গিদের দিকে বিশ্বের নজর ছিল। দল নির্বিশেষে, দেশের হিতকামনায় অধিকাংশ রাজ্য, দলের প্রতিনিধি বিশ্ব ভ্রমণ করেছেন এবং বিশ্বের সামনে জঙ্গিদের মুখোশ খুলে দিয়েছে। আজ তার জন্য সকল সাংসদকে ধন্যবাদ জানাই। এই অধিবেশনেও যেন তারা সকলে মনের দুয়ার খোলেন।” কেন্দ্রের সবুজ সংকেতের পর আগামী সপ্তাহে বাদল অধিবেশনে কি আলোচনা হয় সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT