নিউজ পোল বাংলা : ২১ জুলাইয়ের সঙ্গে রয়েছে বৃষ্টির নিবিড় যোগ। শহিদ সমাবেশ মানেই আকাশে মেঘের ঘনঘটা আর মুষলধারে বৃষ্টি। ধর্মতলায় লক্ষাধিক মানুষের মাথার সঙ্গে সারি দিয়ে দেখা যায় ছাতাকেও। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতি বছর ২১ জুলাইয়ের বৃষ্টিকে বরাবরই আশীর্বাদ হিসেবেই উল্লেখ করেন। কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রথম দেখা গিয়েছে অন্য ছবি। কাকভেজা তো দূর আকাশে মেঘ থাকলেও ছিটেফোঁটাও বৃষ্টি পড়েনি। আবহাওয়ার এই বদলেই রাজনৈতিক মহলে জর চর্চা শুরু হয়েছে। তবে কেন এবারে বৃষ্টি হল না (No rain on 21 july) সেই ব্যাখ্যা নিজেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগের ২১ জুলাই তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বৃষ্টি মাথায় নিয়েই মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্তু এবারে বৃষ্টিতে ভিজে নয় বরং দলনেত্রীর কথা শুনতে শুনতে মুছতে হয়েছে কপালের ঘাম। মুখ্যমন্ত্রী যে বলেন আশীর্বাদের বৃষ্টি হয় ২১ জুলাই তাহলে এবারে কেন বৃষ্টি হল না তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে।” এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গয়েছে সেই পুরানো স্লোগান খেলা হবে। ছাব্বিশের নির্বাচন নিয়ে বলেছেন, “খেলা আবার হবে। বাংলা ভাষা সম্মান রক্ষার খেলা, লক্ষ্মী বাঁচানোর খেলা, অন্য ভাষাকে সম্মান দেওয়ার খেলা। এই খেলা সকলকে নিয়ে খেলতে হবে। এবার একেবারে ছক্কা মেরে বোল্ড আউট করতে হবে। বিজেপিকে বোল্ড আউট, সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। ২০২৬ পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। “
আরও পড়ুন : Kerala : শতবর্ষ পার করে প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন
এইউ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪-এর একুশে জুলাই প্রবল বৃষ্টিতে ভেসেছিল তিলোত্তমা। চুপচুপে হয়ে ভিজেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা কর্মীরা। ভিজে ভিজেই বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এটা বর্ষাকাল, শ্রাবণ মাস, আমাদের প্রতিবারই ভেজায়। যদি মনে করেন এটা আশীর্বাদ-আশীর্বাদ, যদি মনে করেন শহিদদের চোখের জল-চোখের জল, এই জলটা একটু থাকে। কারই এই জল ছাড়া মানুষ বাঁচে না। জলের আর এক নাম জীবন। বৃষ্টি হচ্ছে ২১ জুলাই। এই বৃষ্টিই বলে দিচ্ছে ২৪-এ সৃষ্টি হবে। ইন্ডিয়ার নতুন করে জন্ম হবে। ইন্ডিয়ার নতুন করে সৃষ্টি হবে।” তবে এবারে বৃষ্টি না হলেও (No rain on 21 july) বিজেপির বিরুদ্ধে জোড়াল লড়াই হবে তা বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “একুশের থেকে ছাব্বিশে বেশি আসন পেতে হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
