Dilip Ghosh : ‘চেষ্টা করলেও সমাধান করতে পারবে না’, তৃণমূল সরকারের নয়া প্রকল্প নিয়ে খোঁচা দিলীপের

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: চেনা ছন্দে ফিরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘ সময় পর ২১ জুলাই করেছেন খড়গপুরে সভা। সেখানের ছবিই বলে দিয়েছে দিলীপ ঘোষের গুরুত্ব ঠিক কতটা। সেও মন থেকেই চেনা ভঙ্গিতে করেছেন শাসক দল তৃণমূলকে আক্রমণ। বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকালের ফুরফুরে মেজাজে ফের একবার শাসককে একহাত নিলেন। খোঁচা দিলেন রাজ্য সরকারের নতুন প্রকল্প নিয়ে যা নবান্ন থেকেই মঙ্গলবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে মুখ খুলেছেন বাংলা ভাষা আন্দোলন এবং অভিষেকের মন্তব্য নিয়েও।

ছাব্বিশের যুদ্ধের আগে মুখ্যমন্ত্রী ‘আমার পাড়া আমার সমাধান’ নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। নবান্ন থেকেই মঙ্গলবার এই ঘোষণা করেন। তা নিয়েই খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “পাড়ায় পাড়ায় এতো মারপিট। এতো সমস্যা। পাড়ায় পাড়ায় গিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। কাটমানি নিয়েছে। এতো বেশি সমস্যা ওরা চেষ্টা করলেও সমাধান করতে পারবে না। নেতারা গেলেই ওদের কলার ধরে নেবে। কেউ যাবে না। যায় কেউ? ওই ২১ জুলাই ধর্মতলা যায়। বাকি কোনো নেতাকে এলাকায় দেখতে পান? যে সবথেকে বেশি মঞ্চ আলো করে বসে থাকত সেই কেষ্ট কে মঞ্চে উঠতেই দেয়নি। এইভাবে কত ডাকাত লুকোবেন? মমতার হাতে পার্টিও নেই সরকারও নেই। সবটাই হুলিগান দের হাতে চলে গেছে।”

আরও পড়ুন : Air India : ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, হংকং থেকে দিল্লিতে অবতরণ করার পরেই বিমানে আগুন, কেমন আছেন যাত্রীরা…

অন্যদিকে বাংলার বিরুদ্ধে বিজেপির ভাষা ‘সন্ত্রাস’-এর বিরুদ্ধে সরব হয়ে আন্দোলন কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে আগামী ২৮ জুলাই। সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিশাসিত রাজ্যে থাকা বাঙালিদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়ার প্রতিবাদেই পথে নামছেন মমতা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “আমরা তো ওদের দিয়ে রামনবমী করিয়েছি। জয় শ্রীরাম বলিয়েছি। জয় বাংলা ওপারে চলছে। ওদের অবস্থা দেখুন। ২১ এ বছরে একদিন মঞ্চ থেকে ভাষণ দিলে হবে না। রাস্তায় নামতে হবে। মুখে বাঙালি বাঙালি বলে পাঞ্জাবি বউ বিয়ে করেছে কেন? বাংলায় কোনো সুন্দরী মেয়ে নেই যাকে বউ করা যায়? পাঞ্জাবি বউ আনতে হল কেন? বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়? অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসতে হল কেন? এখানে ভোটারদের বিশ্বাস নেই? বাংলাদেশ থেকে রোহিঙ্গা দের থেকে ভোটার নিয়ে আসতে হয়? এখানে ভালো অভিনেতা নেই যে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়? বাংলার মানুষ কে আর বোকা বানাবেন না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT