নিউজ পোল ব্যুরো: বিশ্বমঞ্চে কড়া কণ্ঠে সরব হল ভারত। রাষ্ট্রসংঘের (UN) উচ্চস্তরের আলোচনাসভায় ভারত (India) যেন এক ঝড় তুলল, পাকিস্তানকে (Pakistan) কাঠগড়ায় তুলে একের পর এক অভিযোগে বিঁধলেন ভারতের প্রতিনিধি হরিশ পর্বতনেনি। তিনি স্পষ্ট জানালেন,”পাকিস্তান সন্ত্রাস আর কট্টরপন্থায় নিমজ্জিত, অর্থনীতির ভিত্তি নয় IMF-এর ভিক্ষার ঝুলি!”
ভারতের কথায় উঠে এল আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। হরিশ বলেন, “যখন আমরা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা আর ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ভাবছি, তখন মৌলিক কিছু নীতির (UN) প্রতি সম্মান জানানো অত্যন্ত জরুরি। যার মধ্যে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ সবচেয়ে গুরুত্বপূর্ণ।” পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (Pahalgam Issue) প্রসঙ্গ টেনে ভারতের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি, “যে দেশ সীমান্তপারে সন্ত্রাসকে মদত দেয়, তারা আন্তর্জাতিক নিয়ম ভাঙে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দায়িত্বহীন আচরণ করে। এই অপরাধের চরম মূল্য একদিন দিতে হবেই।”
একই সঙ্গে IMF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ভারত। নয়াদিল্লির অভিযোগ, “IMF যে ঋণ দিচ্ছে পাকিস্তানকে, তা ঘুরপথে পৌঁছে যাচ্ছে জঙ্গিগোষ্ঠীর হাতে। অর্থাৎ, বিশ্বব্যাপী সন্ত্রাসে IMF-এর অর্থ মদত জুগিয়ে চলেছে। এটা মেনে নেওয়া যায় না।” মার্কিন প্রতিনিধি ডরোথি ক্যামেলি দাবি করেন, গত তিন মাসে আমেরিকার নেতৃত্বেই ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমেছে। কিন্তু ভারত এই দাবিকে তীব্রভাবে নাকচ করে জানায়, “তৃতীয় পক্ষ নয়, পাকিস্তানের আবেদনের ভিত্তিতেই ভারত জবাবি হামলা বন্ধ করেছিল। আমরা নিজেদের সিদ্ধান্তেই শান্তি ফেরাই।” এক কথায়, রাষ্ট্রসংঘের (UN) এই মঞ্চে ভারতের বক্তব্য ছিল সুনির্দিষ্ট, আক্রমণাত্মক এবং বলিষ্ঠ। শুধু প্রতিবেশী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও কড়া বার্তা, “সন্ত্রাসবাদ আর অর্থনৈতিক দেউলিয়াপনা দিয়ে দেশ চলে না। ভিক্ষার টাকায় অস্ত্র কেনা যায়, সম্মান নয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
