নিউজ পোল ব্যুরো: দশ বছর ধরে অপেক্ষায় থাকা অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটছে অবশেষে। বড় পর্দায় ফিরছে টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’, যার আত্মপ্রকাশ ঘটছে প্রায় এক দশক পরে। সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে ‘ধূমকেতু’র দ্বিতীয় গানের (Dhumketu New Song) উদ্বোধন করা হয় জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে।
আরও পড়ুন:Mimi Chakraborty: ‘নো কিসিং’ থেকে বিকিনি লুক! মিমির রূপে ঝড় নেটদুনিয়ায়
চেনা আত্মবিশ্বাসী ভঙ্গিতেই উপস্থিত ছিলেন দেব। প্রচারে ব্যস্ত অভিনেতা জানালেন, এই ছবিটি তাঁর কাছে বিশেষ। বললেন, “ভাগ্যিস শুভশ্রীর জন্য এই ছবিটায় হ্যাঁ করেছিলাম। আমি এই ছবির জন্য গর্বিত।” এই ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। একাধিক অনুষ্ঠানে (Dhumketu New Song) দেখা যাচ্ছে না তাঁকে। দেব-শুভশ্রীর মধ্যে দীর্ঘ দশ বছর কোনও যোগাযোগ হয়নি। তবুও, একে অপরের কাজের প্রতি সম্মান বজায় রেখেছেন তাঁরা। ছবির নির্মাতাদের কথায়, দেব এই চরিত্রে একেবারে নতুনভাবে ধরা দিয়েছেন।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, “এই ছবিতে দেবকে যেভাবে দেখা যাবে, তা আগে কখনও হয়নি।” প্রসঙ্গত, এই জুটিকে নিয়ে আরও একটি ছবি করার পরিকল্পনা ছিল প্রযোজক রানা সরকারের, যেখানে থাকতেন রাহুল অরুণোদয় ও প্রিয়ঙ্কা সরকারও। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে এবার ‘ধূমকেতু’র (Dhumketu New Song) উজ্জ্বলতা ছড়িয়ে পড়তে চলেছে বড় পর্দায়। মুক্তির অপেক্ষায় দর্শক, আর ফিরে আসার মুহূর্ত গুনছেন টলিউডের এক সময়ের মোস্ট লাভড জুটি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
