নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ (School Roof Collapses) ভেঙে প্রায় ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছ এবং বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যালয়ে শিশুরা যখন ক্লাস করছিল তখনই এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
রাজস্থানের ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসে। সূত্রের খবর, এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার দুর্ঘটনা প্রসঙ্গে বলেছেন, “ঝালাওয়ারের একটি স্কুলে একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গিয়েছে। আমি গভীরভাবে শোকাহত। আহত শিশুদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। ছাদ কীভাবে ভেঙে পড়ল তা নির্ধারণের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে।” ১৭ জন আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর ভারতে বর্ষা অব্যাহত থাকায় ঝালাওয়ার এবং আশেপাশের এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপ (School Roof Collapses) সরানোর সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে একটি বুলডোজারও দেখা গিয়েছে। ধসে পড়া ছাদের কাঠামোর চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছেন এবং স্থানীয়রা মাটির নিচে আটকে পড়াদের উদ্ধারের জন্য হাত দিয়ে পড়ে থাকা ইটগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
