নিউজ পোল ব্যুরো:বাংলা ভাষা ও বাঙালির উপর ভিনরাজ্যে অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে যে ভাষা আন্দোলনের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee),সেই উদ্যোগকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attacks Mamata)।রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে (Nandigram) এক অনুষ্ঠানে এসে তিনি বলেন,-“মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রোহিঙ্গাদের আত্মীয়।তিনি রোহিঙ্গাদের পিসি।তিনি বাংলাদেশি মুসলমানদের রক্ষক।বাংলায় তাঁর ভোটব্যাঙ্ক গঠিত হয়েছে অনুপ্রবেশকারী,বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভিত্তিতে।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/27/bengali-language-protest-nanur-mamata-tmc/
এদিন নন্দীগ্রামে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠান শোনার মাঝেই শুভেন্দু এই বিস্ফোরক মন্তব্য করেন।তাঁর দাবি,মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়ে আসলে রাজ্যে শুরু হওয়া তদন্ত ও প্রশাসনিক জবাবদিহিতা থেকে নজর ঘোরাতে চাইছেন।শুভেন্দু (Suvendu Adhikari attacks Mamata) বলেন,-“এসআইআর-এর তদন্ত থামাতেই এই ভাষা আন্দোলনের নামে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষার নামে আবেগ তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে!”তিনি আরও বলেন,-“যারা সত্যিকারের ভাষার জন্য লড়াই করেছিল,তারা আত্মত্যাগ করেছিল।আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই আবেগকে ব্যবহার করছেন রাজনৈতিক ঢাল হিসেবে।বাস্তবে বাংলার গরিব,প্রকৃত নাগরিকদের কথা বলছেন না,বলছেন অনুপ্রবেশকারীদের হয়ে।”রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া এখনও না আসলেও,রাজনীতির (Politics) পারদ এই মন্তব্যের পর আরও চড়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে,রবিবারই বীরভূমের নানুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাষা আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেস (TMC) রাস্তায় নেমেছে।বর্ণমালা হাতে,বাংলা ভাষার মর্যাদা রক্ষার বার্তা নিয়ে কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নিয়েছেন।সোমবার বোলপুরে মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এই আবহেই শুভেন্দুর মন্তব্য রাজ্য রাজনীতিতে (Politics) নতুন বিতর্কের জন্ম দিল।তৃণমূল শিবির কীভাবে জবাব দেয়,এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
