Saltlake : সল্টলেকের একাধিক ব্লকের রাস্তায় মদ্যপের তাণ্ডবে আতঙ্কে বাসিন্দারা

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো : যত কাণ্ড যেন সল্টলেকে। প্রকাশ্যে দিনের আলোয় সল্টলেকের রাস্তায় মদ্যপের তাণ্ডব। আতঙ্কে সল্টলেকের সাধারণ মানুষ। সল্টলেক BL ব্লক থেকে শুরু করে CL, CK সহ সল্টলেকের একাধিক ব্লকের রাস্তায় ঘুরে ঘুরে তান্ডব দেখানোর অভিযোগ উঠেছে মদ্যপ এক ব্যক্তির বিরুদ্ধে।

CL ব্লক খালপাড় থেকে CK মার্কেটে যাওয়ার রাস্তায় রয়েছে স্কুল কলেজ। সেখানেও মদ্যপের তান্ডব রাস্তায় দাঁড়িয়ে পড়ছে একের পর এক গাড়ি। কেউ প্রতিবাদ করতে গেলে অস্রাব্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে মারতে উদ্ধত হচ্ছে অভিযুক্ত। সল্টলেকের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারী জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্জন জায়গায় অভিযুক্ত তার দিকে অনেকক্ষণ দেখছিল। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি দাঁড়িয়ে পড়েন বলেই জানান ওই মহিলা। এই ধরনের লোকের রাস্তায় এভাবে ঘোরা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। সল্টলেকের বাসিন্দা শ্রাবণ কুমার জানান, স্কুলের সামনে এই সমস্ত জিনিস ঠিক নয়। সরকারের কাছে অনুরোধ করব যাতে এই ধরনের জিনিস বন্ধ হয়।

আরও পড়ুন : Salt Lake : সল্টলেকে রাস্তার মধ্যে তরুণী আইটি কর্মীর শ্লীলতাহানি, গ্রেফতার এক

প্রসঙ্গত,সল্টলেকে (Saltlake) কিছুদিন আগেই এক তরুণী আইটি কর্মীকে হেনস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল, ভোরে আইটি কর্মী এক তরুণী বাড়ি ফিরছিলেন। সল্টলেক সেক্টর ফাইভ থেকে বাস ধরে করুণাময়ী মোড়ে নেমে হেঁটে এফডি ব্লকের বাড়ি যাচ্ছিলেন অভিযোগকারিনী ওই তরুণী। অভিযোগ সেইসময় ধৃত যুবক পিছন থেকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানি করে। ঘটনার পরেই নির্যাতিতা চিৎকার করলে সেই সময়ে অভিযুক্ত বাইক নিয়ে পালিয়ে যায়। এরপর তরুণী বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। আইটি কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে গ্রেফতার করা হয়। লেকটাউন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম রাজা মন্ডল। তারপর ফের এই রকম ঘটনায় সল্টলেকের বাসিন্দারা নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole