নিউজ পোল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) চাঞ্চল্যকর ঘটনা। কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ট্রানজি টার্মিনালের কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা বাংলাদেশি যুবকের। সিআইএসএফ (CISF) আটক করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে অভিযুক্ত বাংলাদেশি। ঘটনার পরেই যুবককে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়।
কাঁচ ভাঙার পরেই গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি যুবককে। সূত্রের খবর শুক্রবার দুপুরে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর ২৫-এর বাংলাদেশী যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করে সে। ঘটনার পরেই সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন।
আরও পড়ুন : Weather Update: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কতটা বৃষ্টি…
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক। জিজ্ঞাসাবাদের সময় ধৃত যুবক জানায়, আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোই তার ক্ষমতা বাড়বে।” এই কথা শুনেই অবাক হয়ে জায় ঘটনাস্থলে উপস্থিত অধিকর্তারা। ট্রানজি টার্মিনালের কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করার পর শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ(CISF)। ধৃত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
