Vikram Chatterjee: ‘ভাইফোঁটার মাহাত্ম্য অনেক বেশি’ রাখিতে বোনের থেকে কী শিখছেন বিক্রম চট্টোপাধ্যায়?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: রাখিবন্ধন না রক্ষাবন্ধন? নাম নিয়ে যতই তর্ক হোক, বাংলার রাখি মানেই এক সহজ-সরল উদ্‌যাপন হাতে রাখি, একটু হাসি, কিছু উপহার। অন্য রাজ্যের মতো মন্ত্রপাঠ বা আনুষ্ঠানিকতা এখানে কমই দেখা যায়। তবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) কাছে ভাইফোঁটার গুরুত্ব আলাদা। “আমি বাঙালি, ভাইফোঁটা দেখেই বড় হয়েছি। ওটার সঙ্গে যে আচার-বিধি, মন্ত্র সব মিলিয়ে আলাদা আনন্দ আছে,” জানালেন তিনি। এমনকি বোন মন্ত্রোচ্চারণে সামান্য ভুল করলেই মজা করেন দাদা। ভাইফোঁটার সন্ধ্যায় তাঁর বাড়ি জমজমাট আত্মীয়, বন্ধু আর এলাহি খাওয়াদাওয়া।

আরও পড়ুন:Raksha Bandhan Platter: রাখিতে মিষ্টির বাইরে কি থাকতে পারে? ভাইয়ের প্লেট সাজাতে রাখুন নতুনত্বের ছোঁয়া!

তবে রাখির দিনও বোন আসেন বিক্রমের (Vikram Chatterjee) কাছে। দাদার ছোট ছোট ইচ্ছে পূরণে তিনি সব সময় এগিয়ে থাকেন। বিক্রমের ভাষায়, “আমার কী দরকার, ও না চাইতেই জেনে যায়। উপহারও নিয়ে আসে নিজের মতো করে। আমি ওকে উপহার দিই, কিন্তু ও না চাইলে বুঝতে পারি না ওর কী চাই। এই না-চাইতেই বুঝে নেওয়ার কৌশলটা শিখতে হবে আমার।”

সাম্প্রতিক সময়ে বাঙালি-অবাঙালি বিভাজন ও সাংস্কৃতিক বিতর্ক নিয়ে দেশের রাজনৈতিক আবহ সরগরম। বিক্রমও (Vikram Chatterjee) জানেন, বিষয়টি শুধু রাজনীতি নয়, সামাজিক বন্ধনকেও আঘাত করছে। “প্রত্যেক রাজ্যের মানুষ আলাদা ভাষায় কথা বলেন। সবার পক্ষে সব ভাষা শেখা সম্ভব নয়। যা ঘটছে তা দুর্ভাগ্যজনক,” মন্তব্য তাঁর। তাঁর কাছে উৎসবের আসল মানে একে অপরকে বোঝা, পাশে থাকা। ভাইফোঁটা হোক বা রাখি, বন্ধনের সুতোটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় কথা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT