Rain Update in bengal: বৃষ্টির দাপট নাকি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি, জেনে নিন ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: কিছুটা ধরেছে আকাশ। শনিবার সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। সেইভাবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির দেখা মেলেনি। তাহলে কি অবশেষে টানা বৃষ্টি থেকে মিলবে রেহাই? এই প্রশ্নই দক্ষিণবঙ্গের মানুষের মনে। কিন্তু হাওয়া অফিস বলছে অন্যকথা। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলেও ফের দুর্যোগ শুরু হবে ১৩ অগাস্ট বুধবার থেকে। অন্যদিকে আজ রবিবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অগাস্ট অর্থাৎ আগামী বুধবার ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। যার জেরেই নতুন করে ভাসতে পারে বাংলা। তবে আজ রবিবার ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ও পুরুলিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রিয়েছে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে।

আরও পড়ুন: Raksha Bandhan: মুসলিম হলেও যেন নিজেরই বোন, শিবমের হাতে রাখি পরাল অনমতা আহমেদে, দুই ধর্মের সম্পর্ক শুরুর গল্প মন ছুঁয়ে যাবে

উত্তরবঙ্গে এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole