Derby: ডার্বির দিনেও টিকিট নিয়ে কালোবাজারি অব্যাহত

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: ডার্বির ( Derby) আমেজের মাঝে বেশ খোশমেজাজে রয়েছেন মোহনবাগান ফুটবলাররা। শনিবার ডার্বির আগেও একই চিত্র দেখা গেল। সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিরা জয়ের মনোভাব নিয়েই অনুশীলন ছেড়ে হোটেলে ফিরলেন। মেগা ডার্বির আগেও প্রায় দেড় ঘন্টা অনুশীলন করল হোসে মোলিনার দল। শারীরিক কসরতের পর চলল মজার গেমস। হেড কোচ মোলিনা যেন বুঝিয়ে দিতে চাইলেন, তার দল একেবারেই চাপে নেই। সাংবাদিক সম্মেলনে অনায়াসেই বলে গেলেন, “গত মরশুমেও ইস্টবেঙ্গলের ভালো কোচ ও খেলোয়াড়েরা ছিল। তারপরও তাদের গোটা মরশুম ভালো যায়নি। কালকের ম্যাচে বেশি মোটিভেশন নিয়ে নামবে মোহনবাগান। অস্কার ভালো কোচ। নিশ্চয় প্রতিপক্ষকে ভালো পড়তে পারেন। আমার দল নিখুঁত নয়, ভুল আমরাও করি। তবে সর্বপরি আমাদের দুর্বলতার থেকে শক্তি বেশি। আর আমিও ইস্টবেঙ্গলের দুর্বলতা জানি।”

আরও পড়ুন :Voter Adhikar Yatra:বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু

মোলিনা আরও বলেন, “রশিদ নেই তো কি, ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা তো রয়েছে। ওদেরও পাঁচটা বিদেশি রয়েছে আমাদেরও তাই।” মনবীর সিং ও কিয়ান নাসিরি আগেই ডার্বি খেলবে না বলে জানিয়েছিলেন। বাগান ডিফেন্স লাইনে থাকছেন দুই বিদেশি টম অলড্রেড ও আলবার্তো রদ্রিগেজ। পাশাপাশি খেলবেন আশিস রাই ও অভিষেক সিং টেকচাম। প্রথম একাদশে শুরু করতে পারেন জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস। সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোস পরের দিকে নামবেন। মাঝমাঠে আপুইয়া, পাসাং, অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসো। অনুশীলনে সেটপিস ও টাইব্রেকারে যোগ দিলের মোলিনা। পাশাপাশি ইস্টবেঙ্গলের কথা বলতে হলে, রশিদ না থাকায় কিছুটা যেন পিছিয়ে।

অন্যদিকে ডার্বির (Durand Cup Derby) টিকিট নিয়ে হাহাকার শনিবার সকাল ১১ টা থেকে অফলাইন টিকিট দেওয়া শুরু হয় দুই দলের ক্লাব তাঁবুর বক্স অফিসে। সদস্য সমর্থকরা লাইন দিয়ে জমায়েত করেন। সকাল থেকে সুষ্ঠু ভাবেই টিকিট বন্টন চলছিল। ইস্টবেঙ্গলের অপেক্ষা মোহনবাগানে বেশি ভিড় লক্ষ্য করা গেল। বিকেল গড়াতেই টিকিটের হাহাকার শুরু। সন্ধ্যের দিকে বহু সদস্য, সমর্থকেরা টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কোয়ার্টার ফাইনালের ৬২,৪৪০ টি টিকিটের মধ্যে ৩৬,৪০৩ টি টিকিট কলকাতার চার ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং ডায়মন্ড হারবারের মধ্যে ভাগ করা হয়েছে। তালিকায় রয়েছে স্পনসর, পার্টনার, রাজ্য সরকার, আর্মি এবং আইএফএও। বাকি ২৬,০৩৭ টি টিকিট বিক্রির জন্য। তার মধ্যে ১০৭২৫ টি টিকিট ইতিমধ্যেই কিনে নিয়েছে চার ক্লাব এবং আইএফএ। ফলে অফলাইন, অনলাইন মিলিয়ে টিকিট বিক্রি হবে মোট ১৫,৩১২ টি।