নিউজ পোল ব্যুরো: বিহারের(Bihar) রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে কংগ্রেস(Congress) ও মহাগঠবন্ধন। শনিবার, ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে বিরোধী শিবিরের ‘ভোটাধিকার যাত্রা(Voter Adhikar Yatra)’, যার নেতৃত্বে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Congress leader Rahul Gandhi)।
সূত্রের খবর, রাহুল গান্ধী সকাল ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হয়ে সাসারামের এসপি জৈন কলেজ ময়দানে হেলিকপ্টারে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে পৌঁছবেন সুয়ারা এয়ারপোর্টে(Airport)। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হবে এক বিশাল জনসভা। সভায় উপস্থিত থাকবেন কংগ্রেসের(Congress) সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের(Bihar) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব(Tejashwi Yadav) এবং মহাগঠবন্ধনের অন্যান্য শীর্ষ নেতারা।
আরও পড়ুন : Chia Seeds: ওজন কমাতে চিয়া সিডের সঙ্গে ডাবের জল
এই ১৬ দিনের দীর্ঘ ভোটাধিকার যাত্রা বিহারের ২৩টি জেলা অতিক্রম করবে। অন্তত ৫০টি বিধানসভা কেন্দ্র জুড়ে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে বিরোধী শিবিরের নেতারা। যাত্রার মূল লক্ষ্য, বিহারের(Bihar) প্রায় ১৪ কোটি মানুষকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার বার্তা পৌঁছে দেওয়া।
যাত্রার সমাপ্তি ঘটবে ১ সেপ্টেম্বর, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মহাগঠবন্ধনের এক মহা-সমাবেশের মাধ্যমে। আশা করা হচ্ছে, বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে পাটনা(Patna) সাক্ষী থাকবে বিরোধী ঐক্যের এক শক্তিশালী প্রদর্শনের।
মহাগঠবন্ধনের এই পদযাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আগামী নির্বাচনের আগে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের একটি বড় কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিহারের(Bihar) রাজনীতিতে এই যাত্রা কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
