Weather Update: বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল, জানুন কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনের আবহাওয়া…

আবহাওয়া কলকাতা জেলা

নিউজ পোল বাংলা: হাতে আর বেশি দিন বাকি নেই। পুজো আসছে ইতিমধ্যেই দোকানে দোকানে কেনাকাটার জন্য ভিড় জমেছে। এই সময়েই সকলের একটাই চিন্তা বৃষ্টি পুজোর শপিং নষ্ট করবে কিনা। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই খবরই ভাবাচ্ছে বঙ্গবাসীকে। কোথায় কতটা হবে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া (Weather Update) জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে নিম্নচাপ তৈরি আশঙ্কা রয়েছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে বেশি থাকবে। আবহাওয়াবিজ্ঞানীদের আশঙ্কা মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে বলে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সব জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অস্বস্তি বাড়বে। নতুন নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। সাগরে ঝড়ের গতি অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৬৫ কিমির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন: Cosmetics: শিশুর ত্বকে প্রসাধনীর ব্যবহার? সৌন্দর্য নয়, বিপদের ছায়া

আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ অগাস্টের মধ্যে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলে প্রবেশ করতে পারে। জলীয়বাষ্প প্রবেশের কারণে ২৪ অগাষ্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে। বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ১৮ থেকে ২২ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে। বৃষ্টি সব জায়গায় হবে না। বজ্রবৃষ্টির মেঘ তৈরি হবে আকস্মিকভাবে। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ২১ থেকে ২৪ অগাস্টের মধ্যে বৃষ্টি বাড়তে পারে। ২২ থেকে ২৪শে অগাস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole