Radhakrishnan: দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত,এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: জগদীপ ধনকড়ের বিদায় ও দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বেছে নিল এনডিএ(NDA)। বিজেপি(BJP) সভাপতি জেপি নাড্ডা রবিবার জানালেন, বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণই(CP Radhakrishnan) হবেন এনডিএ(NDA)-র প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বিজেপির(BJP) কৌশলগত পদক্ষেপ।তামিলনাড়ুর(Tamil Nadu) কোয়েম্বাটুরে জন্ম রাধাকৃষ্ণণের(CP Radhakrishnan) রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কিশোর বয়সে। মাত্র ১৬ বছর বয়সে তিনি যুক্ত হন আরএসএস ও জনসংঘের সঙ্গে।

আরও পড়ুন : SIR Controversy India:বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বড়সড় গলদ,ভোটার তালিকা থেকে অদৃশ্য এক বিধানসভা কেন্দ্র!

১৯৯৮ সালে প্রথমবার সাংসদ হন বিজেপির(BJP) টিকিটে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পুদুচেরি এবং শেষ পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা এবং আরএসএসের সঙ্গে দৃঢ় সম্পর্ক তাঁকে বিজেপির কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করেছে।এনডিএর(NDA) সিদ্ধান্তকে রাজনৈতিক বিশেষজ্ঞরা ‘মাস্টারস্ট্রোক’ বলছেন। দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে বিজেপি(BJP) এখনও সাংগঠনিকভাবে দুর্বল। তাই সেখানে ভোটের আগে একজন ভূমিপুত্রকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানো নিঃসন্দেহে একটি প্রতীকী বার্তা। বিজেপি(BJP) চাইছে তামিলভূমে নিজেদের গ্রহণযোগ্যতা ও প্রভাব বাড়াতে।উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

ধনকড়ের হঠাৎ বিদায়ের পর থেকেই বিজেপি(BJP)নেতৃত্বে একাধিক বৈঠক হয়েছে প্রার্থী নির্বাচনের জন্য। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narenda Modi) ও শীর্ষ নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, সংঘের মতাদর্শে আস্থা রাখেন, এমন কাউকেই প্রার্থী করা হবে। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে বেছে নেওয়া হল সিপি রাধাকৃষ্ণণকে।এখন নজর দেশবাসীর এই কৌশল বিজেপিকে(BJP) কতটা রাজনৈতিক সুবিধা এনে দেয়, বিশেষত দক্ষিণ ভারতের জটিল সমীকরণে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT