Belgharia Incident: প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদে শিক্ষককে বেধড়ক মার!

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: বেলঘরিয়ায়(Belgharia) মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর। ভুক্তভোগী নিরুপম পাল জানিয়েছেন, তিনি বাইক নিয়ে ফিরছিলেন অনুষ্ঠানবাড়ি থেকে। তখনই চোখে পড়ে পুকুরের ধারে বসে মদ্যপান করছেন কয়েকজন যুবক ও এক তরুণী। প্রতিবাদ করতেই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, হঠাৎই ওই তরুণী সিগারেট(Cigarette) হাতে দৌড়ে এসে নিরুপমবাবুকে আক্রমণ করেন। এরপর একের পর এক ঘুষি, লাথি, চড় শুরু হয় শিক্ষককে ঘিরে বেধড়ক মারধর। শুধু তাই নয়, মেড়ে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনাটি নজর এড়ায়নি এলাকার সিসিটিভি ক্যামেরার(CCTV Footage)। ফুটেজে ধরা পড়েছে সেই মারধরের ছবি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নিরুপম পাল ও তাঁর পরিবার। ইতিমধ্যেই বেলঘরিয়া(Belgharia) থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। নিমতা থেকে গ্রেফতার ১ তরুণী, এখনও অধরা বাকি অভিযুক্তরা। তাদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ(Police)।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর তথা টাউন কমিটির প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা। তাঁর বক্তব্য, “একজন শিক্ষক প্রকাশ্যে মার খেয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক। আসলে সাধারণ মানুষও যদি প্রতিবাদ করেন, তাহলেও তাঁদের এভাবে আক্রমণ করা অন্যায়।” তিনি আরও বলেন, “প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: Durand Cup Final:ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট, এগিয়ে কে?

স্থানীয়দের প্রশ্ন, পাড়ার ভেতরে দিনের আলোয় যদি এভাবে প্রকাশ্যে মদ্যপান হয় এবং প্রতিবাদ করলেই মারধরের শিকার হতে হয়, তবে নিরাপত্তার প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই। পুলিশি টহল ও প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন তারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole