Snail foreign money: বসিরহাটের শামুক ব্যবসা রপ্তানির কারবারে নতুন দিগন্ত

ব্যবসা-বাণিজ্য রাজ্য

তপন কুমার দে, কলকাতা: বাণিজ্যে বসতে লক্ষ্মী। সেই ধারায় বাঙালিকে বাণিজ্যের পথ দেখিয়েছেন বেঙ্গল ক্যামিকেলসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায়। পেশায় রসায়নবিদ প্রথম ওষুধ কোম্পানি প্রতিষ্ঠা করে দিশা দেখিয়েছিলেন বাংলার যুবকদের। উদ্বুদ্ধ করেছিলেন বাংলার ছেলেদের মাটির কাছে থেকে ব্যবসা করতে। সেই আদর্শের কথা না জেনেও শামুকের (Snail foreign money) ব্যবসায় বহু টাকা ইনকাম করছেন উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট। একই আকাশের তলে উদ্যমী দিশারিদের ভাবনা চিন্তার মিল এক হওয়াটাই যে খুবই স্বাভাবিক। বাংলার নদী ও সামুদ্রিক শামুকের (Snail foreign money) বিদেশের মাটিতে ব্যাপক চাহিদা। আয়ের এই ক্ষেত্রে বাংলার প্রান্তিক মানুষদের সামনে এই ব্যবসার খুঁটিনাটি জানাটা কঠিন হলেও, নেট দুনিয়ার কল্যাণে আজকের দিনে বহু গ্রামীণ যুবকের হাতে স্মার্ট ফোন। ফলে একটু খেটে খাওয়ার ইচ্ছা যাদের আছে সেই উদ্যমী আর পরিশ্রমী ছেলেমেয়েদের জন্য একটি অত্যন্ত লাভজনক ব্যবসা শামুকের কারবার।

আরও পড়ুন: Bengali Cartoon: বাংলা কার্টুনে ননটে-ফন্টের বাজিমাত

গুগলি শামুকের (Snail foreign money) বিস্তর গুনাগুণ। সহজপাচ্য এবং সুস্বাদু। ফলে একদিকে এর মাংস ‘প্রসেস’ করে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির খাদ্য হিসেবে ব্যবহার। দামি ওষুধের কাঁচামাল হিসেবে এর ব্যবহার যেমন আছে। তেমনি এই গুগলি, কিংবা শামুক ভারতের নানান রাজ্যে মাংস হিসেবেই খাওয়ার প্রচলন আছে। নদীমাতৃক বাংলার কাছে সহজলভ্য শামুক,গুগলি। বাংলায় যাকে বলে সম্ভাবনা সেই ‘প্রসপেক্টাস’ যে আছে প্রয়োজনের থেকে বেশী সেটা বলার অপেক্ষা রাখেনা। বহু বছর ধরেই উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট এলাকার বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২নং ব্লক সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে শয়ে শয়ে মানুষ শামুক বিক্রি করে দিন গুজরান করছেন। সংগ্রহ করেন রাত থাকতে। উঠে স্থানীয় নদী ,নালা ,খাল বিলে কলমি গাছের বা জলা গাছের ধারে ধারে এই শামুক সংগ্রহ করতে হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

স্থানীয় বাজারে এক টিন শামুকের দাম ৮০ টাকা। বিদেশের মাটিতে যারা রপ্তানি করে তাদের এজেন্টরা সেগুলি সংগ্রহ করে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে। গ্রামের পরিবারের অনেকেই এই শামুক সংগ্রহের কাজে লিপ্ত। দৈনিক আয়ের পরিমাণ ন্যূনতম ২০০ থেকে ২৫০ টাকা। মূল লাভের টাকা সব ব্যবসার মতই এরাও পায়না। এই ব্যবসায় বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে পারলে আছে লাভজনক বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ।