নিউজ পোল ব্যুরো: কলকাতার(Kolkata) উপকণ্ঠে নিউটাউনের ইলিটা গার্ডেন ভিস্তা(Elita Garden Vista in New Town) আবাসন প্রকল্পে বেআইনি ভাবে গড়ে ওঠা ১৬ তলা আবাসিক টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta High Court)। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, ২০০৭ সালে অনুমোদিত প্রকল্পে মাত্র ১৫টি টাওয়ার তৈরির ছাড়পত্র ছিল। পরে ষড়যন্ত্র ও তথ্য গোপন করে নতুন ডেভেলপার বেআইনি ভাবে ২৬ তলা বিশিষ্ট ১৬তম টাওয়ার নির্মাণ করে।
আদালতের পর্যবেক্ষণ, ওই অতিরিক্ত টাওয়ার নির্মাণের ফলে ১৫টি টাওয়ারের ফ্ল্যাট মালিকরা তাদের অবিভাজ্য জমির অংশ হারিয়েছেন। এর ফলে আলো-বাতাস চলাচলে বাধা তৈরি হয়েছে, যা অর্থ দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তাই বেআইনি কাঠামো ভাঙা ছাড়া বিকল্প নেই।ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ইলিটা গার্ডেন ভিস্তা(Elita Garden Vista) প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে দুই মাসের মধ্যে ওই ১৬তম টাওয়ার ভেঙে ফেলতে হবে।

পাশাপাশি, ওই টাওয়ার ও বাণিজ্যিক কমপ্লেক্সের ফ্ল্যাট ক্রেতাদের মূল অর্থ ৭ শতাংশ সুদ সহ ফেরত দিতে হবে।আদালত আরও নির্দেশ দিয়েছে, নিউ টাউন কলকাতা(NewTown Kolkata) ডেভেলপমেন্ট অথরিটির (NKDA) যারা বেআইনি ভাবে সংশোধিত স্যাংশন প্ল্যান অনুমোদন করেছিলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখ্য, ২০০৭ সালে কেপেল মেগাস প্রাইভেট লিমিটেড ১৫টি টাওয়ার ও ১,২৭৮টি ফ্ল্যাটের পরিকল্পনা ঘোষণা করে। ২০১৪ সালে ওই প্রকল্প বিক্রি হয়ে যায় ইলিটা গার্ডেন ভিস্তা(Elita Garden Vista) প্রজেক্টসের হাতে। এক বছর পরে ১৬তম টাওয়ার নির্মাণের জন্য নতুন স্যাংশন নেওয়া হয়। এর বিরুদ্ধেই একাধিক মামলা হয় এবং অবশেষে ডিভিশন বেঞ্চ বেআইনি টাওয়ার ভাঙার রায় দেয়। হাই কোর্টের(High Court) মন্তব্য, ফ্ল্যাট মালিকদের সম্মতি ছাড়া তাদের জমির অংশ নিয়ে এভাবে কোনও নির্মাণ করা যাবে না।
