Mamata Banerjee: “বজ্র কণ্ঠে বাংলার গান”, মাতৃভাষার সম্মান রক্ষায় সুর-কলমে মমতা

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদায় ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাষার উপর ক্রমবর্ধমান আঘাতের বিরুদ্ধে এবার সুর ও সাহিত্যের অস্ত্র তুলে নিলেন তিনি। লিখলেন নতুন গান,”ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…”, যা গলায় তুলে ধরেছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বাংলা অস্মিতা ও আত্মপরিচয়ের এই বার্তা উঠে এল তার নতুন গানে।

আরও পড়ুন: WB Assembly: বিধানসভায় উত্তাল মুহূর্ত, বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, “মোদী চোর, বিজেপি চোর” স্লোগানে তুঙ্গে রাজনৈতিক তাপমাত্রা

বৃহস্পতিবার বিধানসভার রিক্রিয়েশন ক্লাবের এক অনুষ্ঠানে নিজেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ইতিমধ্যে তিনি লিখেছেন প্রায় দেড় হাজার কবিতা, আর এ বছর পুজোয় প্রকাশ পাবে তার লেখা ১৭টি গান। ভাষা ও সংস্কৃতির প্রশ্নে তিনি যে কতটা আবেগপ্রবণ, তা ফের একবার প্রমাণ হল। এর আগেই বিধানসভায় বাংলা ভাষার উপর “আক্রমণ” নিয়ে বিশেষ অধিবেশনে তীব্র রাজনৈতিক উত্তাপ দেখা দেয়। বিজেপিকে সরাসরি ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এই উত্তেজনার মধ্যেই মমতা (Mamata Banerjee) অংশ নেন বিধানসভার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে পরিবেশন করেন নিজের লেখা কবিতা, তৈরি করেন সুরের মেলবন্ধন।

সেই অনুষ্ঠানে ছিলেন একেবারে খোশমেজাজে। মজা করে বলেন, “কাঞ্চন পারফর্ম করতে পারত তো, মদন ভালো গান গায়!” তার পরেই হেসে ফেলেন নিজেই। কবিতা আবৃত্তির শেষে মমতার সংযোজন, “আমার পারফরম্যান্স আমি করে দিয়ে গেলাম।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole