নিউজ পোল ব্যুরো: এশিয়ার নোবেলখ্যাত মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসেসে (Ramon Magsaysay Award) পুরস্কারে সাফল্যের ইতিহাস গড়ল ভারতের নন-প্রফিট সংস্থা ‘এডুকেট গার্লস’ (Educate Girls)। এটি প্রথম ভারতীয় সংস্থা, যারা এই সম্মান অর্জন করল। রবিবার ফিলিপিন্সের ম্যানিলা থেকে এ ঘোষণা করেছে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (RMAF)।২০০৭ সালে সাফিনা হুসেন প্রতিষ্ঠা করেন ‘এডুকেট গার্লস’(Educate Girls)।
আরও পড়ুন: Open Air School : ভিক্ষার থালা নয়, বই-খাতা হাতে সোনারপুরে ভবঘুরে শিশুদের নতুন পথ
লন্ডন স্কুল(London School) অব ইকনমিকস থেকে স্নাতক হওয়ার পর বিদেশে কর্মরত থাকলেও, দেশে ফিরে আসেন মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। শুরুটা হয়েছিল রাজস্থানে, যেখানে স্কুলছুট মেয়েদের খুঁজে বের করে আবার ক্লাসে ফেরানো হয়। শুধু ভর্তি করানো নয়, পড়াশোনায় টিকে থাকা, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া এবং চাকরির যোগ্য হয়ে ওঠার পথও তৈরি করছে সংস্থাটি।শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে ২০১৫ সালে তারা চালু করে বিশ্বের প্রথম ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বন্ড (DIB) ইন এডুকেশন।
বর্তমানে প্রায় ৩০ হাজার গ্রামে কাজ করছে এডুকেট গার্লস, এবং ইতিমধ্যেই দুই মিলিয়নেরও বেশি মেয়েকে উপকৃত করেছে। স্কুলে টিকে থাকার হার ৯০ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া ‘প্রগতি’ নামের ওপেন-স্কুলিং প্রোগ্রামে ১৫ থেকে ২৯ বছরের তরুণীরা আবারও পড়াশোনার সুযোগ পাচ্ছে, যেখানে বর্তমানে ৩১,৫০০-এর বেশি ছাত্রী যুক্ত।সংস্থার প্রতিষ্ঠাতা সাফিনা হুসেন এই পুরস্কারকে ভারতের জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
RMAF চেয়ারম্যান এডগার ও. চুয়া বলেছেন, “প্রতি প্রজন্মের পুরস্কারপ্রাপ্তরা সততা, সাহস ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে বদলে দিয়েছেন। এ বছরের প্রাপকরাও সেই ঐতিহ্য বজায় রাখছেন।”শুধু ভারত নয়, গোটা এশিয়ার শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করল এডুকেট গার্লস। ৭ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটান থিয়েটারে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই সম্মান ভারতের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
