২০১৬-র দুর্নীতি মেটেনি, তবু নয়া নিয়োগ! আদালতে ঘিরে ধরা হল SSC-কে

কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: চলতি বছরে এসএসসি (SSC) ২০২৫-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে ফের বড় প্রশ্ন উঠেছে আদালতে। শুক্রবার কলকাতা হাই কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টভাবেই জানতে চান, নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থীদের বাছাইয়ের নির্দিষ্ট মাপকাঠি (Eligibility Criteria) কী? কেন এমন বহু প্রার্থী, যারা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন, তারা এবারও তালিকার বাইরে থেকে গেলেন?

বিচারপতির পর্যবেক্ষণ, এসএসসি এমনভাবে এলিজিবিলিটি স্কোর ও বয়সসীমা নির্ধারণ করেছে যে অনেক পরীক্ষার্থী শুরুতেই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাচ্ছেন। তার প্রশ্ন, “কারা যোগ্য? কীভাবে তাদের যোগ্য বলে চিহ্নিত করা হল? নতুন নিয়মে বয়সের যে ছাড়ের-এর কথা বলা হয়েছে, তা পাবে কারা?” এই কটাক্ষের উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, এসএসসি সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং হাই কোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ মেনেই ২০২৫ সালের নিয়োগের কাঠামো তৈরি করেছে। তার দাবি, মামলাকারীরা নিজেদের মতো করে ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিচ্ছেন। “সব তথ্য আদালতের নজরেই করা হয়েছে,”—এমনটাই জানান এজি।

আরও পড়ুন: West Bengal SIR: ভোটার তালিকায় বড়সড় খাঁড়া! বাংলায় বাদ ২৭ লক্ষ নাম, নজরদারিতে বিশেষ রোল অবজার্ভার

যদিও এদিন আদালত কোনও নির্দেশ জারি করেনি। আগামী সোমবার রাজ্য সরকার ও এসএসসি নিজেদের যুক্তি এবং ব্যাখ্যা জমা দেবে আদালতে। এদিকে মামলাকারীদের অভিযোগ, SSC Recruitment 2025 Notification সম্পূর্ণভাবে “খেয়ালখুশিমতো” তৈরি করেছে কমিশন। তাদের দাবি, ২০১৬ সালের নিয়োগে ব্যাপক দুর্নীতি (2016 Recruitment Scam) হয়েছিল। সেই দুর্নীতির নিষ্পত্তি না করে আবার নতুন করে ভুল পথে এগোচ্ছে এসএসসি। সবচেয়ে গুরুতর অভিযোগ—এসএসসি এখনও পর্যন্ত কোনও যোগ্য বা অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেনি। ফলে প্রকৃত যোগ্য প্রার্থী কে, আর কে অযোগ্য—তা নিয়ে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এই সুযোগে পূর্বে অযোগ্য ঘোষিত বহু প্রার্থীই নতুন নিয়োগ পরীক্ষায় বসেছেন, যা নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole