নিউজ পোল ব্যুরো: আজকের দিনে ক্লাসরুমের বাতাসে ভর করছে উদ্বেগ, বিভ্রান্তি আর মানসিক চাপের গাঢ় ছায়া। বইয়ের পাতায় মন বসাতে পারছে না বহু স্কুলপড়ুয়া। পারিবারিক ও আর্থ-সামাজিক টানাপোড়েনের পাশাপাশি নীতিবোধের অভাবও বাড়িয়ে তুলছে সমস্যার জট। এর প্রভাব পড়ছে সরাসরি পড়াশোনায় এবং ছাত্র-শিক্ষক সম্পর্কেও দেখা দিচ্ছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে সমাধানের দিশা দেখাতে এগিয়ে এসেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি (Career Counseling)। সংস্থাটি ‘গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং’-এর ওপর এক বছরের একটি বিশেষ ডিপ্লোমা কোর্স চালু করছে, যেখানে শিক্ষক-শিক্ষিকাদের শেখানো হবে কী ভাবে ছাত্রছাত্রীদের মানসিক ও শিক্ষাগত সমস্যার মোকাবিলা করতে হয়।
আরও পড়ুন:Jaya Bachchan: নিয়মিত এইচআইভি ও ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্য করেন জয়া!
এনসিইআরটি (Career Counseling)-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই কোর্সে শুধু শিক্ষার্থীদের মানসিক চাহিদা নয়, শিক্ষকদের নিজেদের মানসিক ভারসাম্য বজায় রাখার দিকটিও গুরুত্ব পাবে। শেখানো হবে কী ভাবে কাজের চাপ সামলাতে হয়, কী ভাবে পেশার মধ্যে ইতিবাচক মনোভাব ধরে রাখা যায়। এক বছরের এই কোর্সে শিক্ষক-শিক্ষিকারা অনলাইন ক্লাসের পাশাপাশি হাতেকলমে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগও পাবেন। প্রথম ছয় মাস চলবে ডিসট্যান্স লার্নিং পর্ব, যেখানে অনলাইনে পাঠদান হবে। এরপরের তিন মাস ফেস-টু-ফেস কন্ট্যাক্ট প্রোগ্রামের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হবে। শেষ পর্বে ইন্টার্নশিপে অংশ নিতে হবে, যেখানে বাস্তব পরিস্থিতিতে শেখা বিষয়গুলির প্রয়োগ ঘটানো হবে। প্রশিক্ষণ শেষে রিপোর্ট জমা দেওয়াও বাধ্যতামূলক থাকবে।
এনসিইআরটি (Career Counseling)-র তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ৫০ জন প্রশিক্ষণার্থীর নাম নথিভুক্ত করা হবে। হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই ক্লাস করার সুযোগ থাকবে। শিক্ষকতা করছেন বা শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের পাশাপাশি মনোবিদ্যা, সমাজসেবা, শিক্ষা, শিশুবিকাশ এবং স্পেশ্যাল এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। কোর্স ফি নির্ধারিত হয়েছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নিযুক্ত শিক্ষকদের জন্য ৬,০০০ টাকা, কেন্দ্রীয় অর্থপুষ্ট সংস্থার কর্মীদের জন্য ১৯,৫০০ টাকা এবং বেসরকারি সংস্থার শিক্ষকদের জন্য ৩০,০০০ টাকা।
এনসিইআরটি (Career Counseling)-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৫ নভেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মেধা ও কর্মজীবনের অভিজ্ঞতার ভিত্তিতেই বাছাই করা হবে। এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন শিক্ষকরা, কারণ এনসিইআরটি (Career Counseling)-র এই কোর্স শিক্ষকদের শুধু শিক্ষাদান নয়, মন বোঝার কৌশলও শেখাবে যা আজকের শিক্ষাজগতে হয়ে উঠেছে সময়ের দাবি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
