Cooking Hacks: মাত্র ১০ মিনিটে দই পাতবেন! ঘরোয়া তিন উপকরণেই সফল হেঁশেলের জাদু

oftbeat অফবিট লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: দই মানেই অনেকের কাছে ঝামেলার কাজ। কেউ বলে সময় লাগে, কেউ বলে বারবার চেষ্টা করেও ঠিক মতো জমে না। অথচ বর্ষাকালে শরীর ঠান্ডা রাখতে এবং হজমশক্তি ভালো রাখতে পুষ্টিবিদরা ডায়েটে দই রাখার পরামর্শ দেন। দুপুরের পাতে এক বাটি টক দই, কিংবা লস্যি, ঘোল সবেতেই প্রয়োজন এই একটিই উপাদান। কিন্তু অনেক সময় ফ্রিজ খুলে দেখা যায়, দইয়ের হাঁড়ি ফাঁকা। এমন পরিস্থিতিতেই কাজে আসবে এই সহজ টিপস (cooking hacks)।

আরও পড়ুন:Career Counseling: শিক্ষকদের জন্য নতুন দিশা, পড়ুয়াদের মানসিক সমস্যার সমাধানে এগিয়ে এল এনসিইআরটি

মাত্র তিনটি উপকরণে, আর ১০ মিনিট সময় হাতে থাকলেই বানিয়ে ফেলতে পারবেন দই। একটি পাত্রে এক কাপ ফুল ফ্যাট গুঁড়ো দুধ নিয়ে তাতে আধ কাপ গরম জল মিশিয়ে নিন, যেন কোনও দলা না পাকায়। এরপর তাতে দিন দুই টেবিল চামচ ভিনিগার এবং মিশিয়ে নিন ভালোভাবে ১০ থেকে ১৫ সেকেন্ড। ব্যস, কাজ শেষ। মিশ্রণটি ঢেকে রেখে দিন ১০ মিনিটের জন্য। সময় পেরোলে ঢাকনা সরাতেই দেখবেন, জমে গিয়েছে টাটকা দই। এ দই খেতে যেমন মোলায়েম, রান্নায় ব্যবহার করলেও স্বাদ বাড়বে কয়েক গুণ একেবারে নিখুঁত।

এই পদ্ধতিতে তৈরি দই ফ্রিজে রেখে কয়েক দিন আরামেই খাওয়া যাবে। দই বসাতে কোনও বিশেষ অভিজ্ঞতার দরকার নেই, নতুনরাও সহজেই পারবেন বানাতে। যাঁদের হাতে সময় কম, কিংবা অতিথি এলে তড়িঘড়ি রান্না করতে হয়, তাঁদের জন্য এটি নিখুঁত সমাধান। এই সহজ উপায় (cooking hacks) না জানলে হয়তো এত দ্রুত দই বানানোর কথা ভাবাও যেত না। আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যে ঘরোয়া এই হ্যাক (cooking hacks) একেবারে রক্ষা-কবচের মতো। রান্নাঘরের এমন আরও সহজ টিপস (cooking hacks) জানলে সময়ও বাঁচবে, স্বাদও হবে অনবদ্য।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole