নিউজ পোল ব্যুরো: পুজোর সাজ গয়না ছাড়া যেন অসম্পূর্ণ। পোশাকের সঙ্গে মানানসই কস্টিউম জুয়েলারি না হলে যেন উৎসবের রংটাই ফিকে লাগে। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই সাজের আনন্দে বাধা হয়ে দাঁড়ায় ত্বকের সমস্যা। ঘড়ি, চুড়ি, ব্রেসলেট বা কানের দুল পরে দীর্ঘক্ষণ থাকলে অনেকের হাত-পায়ে দেখা দেয় চুলকানি, ফুসকুড়ি কিংবা জ্বালাভাব। ত্বক কালচে হয়ে যাওয়া কিংবা প্রদাহ দেখা দেওয়া সবই আসলে মেটাল অ্যালার্জি (metal allergy), অর্থাৎ অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। বিশেষজ্ঞদের মতে, এটি এক ধরনের ত্বকের প্রদাহ যা ধাতব গয়না থেকে হয়।
আরও পড়ুন:Cooking Hacks: মাত্র ১০ মিনিটে দই পাতবেন! ঘরোয়া তিন উপকরণেই সফল হেঁশেলের জাদু
যাঁদের মেটাল অ্যালার্জি (metal allergy) আছে, তাঁদের সোনা, রূপা বা নিকেল—যে কোনও ধাতব পদার্থের সংস্পর্শেই অ্যালার্জি হতে পারে। সারাক্ষণ গয়না পরে থাকলে ঘাম লেগে সেই ধাতব পদার্থ ত্বকের গভীরে ঢুকে যায়, ফলে দেখা দেয় প্রদাহ। ত্বক লাল হয়ে ফুলে ওঠে, চুলকানি বা ফোস্কাও হতে পারে। তাই এমন সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়াই শ্রেয়।
কী উপায়ে রেহাই পাবেন?
(১) এক কাপ জলে দু-তিন ফোঁটা অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে তুলোয় ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগান। প্রদাহ কমবে।
(২) দুই চামচ দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে লাগান। উভয়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ত্বকের র্যাশে কার্যকর।
(৩) জাঙ্ক বা অক্সিডাইজড গয়না ব্যবহার বন্ধ করুন। প্রয়োজনে পেপারমিন্ট তেল লাগান, যা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল।
(৪) অ্যালোভেরা জেল ত্বকে লাগালে জ্বালাভাব কমে যায়।
(৫) ক্যালামাইন লোশনও চুলকানি ও ফুসকুড়ি সারাতে অত্যন্ত কার্যকর।
পুজোর সময়ে এমন মেটাল অ্যালার্জি (metal allergy) থেকে বাঁচতে চেষ্টা করুন ধাতব গয়নার ব্যবহার কমাতে। প্রয়োজনে হাইপোঅ্যালার্জেনিক গয়না বেছে নিন। এই সামান্য সচেতনতাই ত্বককে রক্ষা করবে বিরক্তিকর মেটাল অ্যালার্জি (metal allergy)-র হাত থেকে, আর উৎসবের আনন্দে আর কোনও ছেদ পড়বে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
