Snacks Recipes: এগ ডেভিল ভুলে যান, বানিয়ে ফেলুন ডিমের জালি কাবাব

Life style অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সন্ধ্যা নামতেই কি মুখে লেগে যায় কুড়মুড়ে কিছু খাওয়ার নেশা? আবহাওয়া বদল বা মন খারাপ—যে কারণেই হোক, ভাজাভুজি বলতেই আমাদের মাথায় প্রথম আসে এগ রোল, এগ চপ, বা এগ ডেভিল। তবে বারবার বাইরের খাবারের দিকে হাত বাড়ালে যে বাড়ে তেল-ঝাল আর স্বাস্থ্যঝুঁকি—তা আর বলে দিতে হয় না। তাই এবার বাজারের বদলে বাড়িতেই বানিয়ে ফেলুন একেবারে নতুন স্বাদের ডিমের জালি কবাব । বাইরে থেকে কুড়মুড়ে (Crispy Egg Kebab) আর ভিতরে নরম মশলাদার পুর—একেবারে রেস্তোরাঁ বা স্ট্রিট-স্টাইল (Street Style Recipe) অনুভূতি দেবে।

আরও পড়ুন:Sanskrit University: বিধানসভা ভোটের আগে শিক্ষায় পুরনো ঐতিহ্যের টান—টোলে পরীক্ষা ফিরিয়ে আনল সরকার

উপকরণ:

•৩টি সেদ্ধ ডিম

• ১টি সেদ্ধ আলু

• পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ

• পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ

• ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

• আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

• গরম মশলা গুঁড়ো ১ চা চামচ

• লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

• জায়ফল-জয়িত্রী গুঁড়ো আধ চা চামচ

• কাঁচালঙ্কা কুচি ১ টেবিল চামচ

• ভাজা পেঁয়াজ (বেরেস্তা) ২ টেবিল চামচ

• লেবুর রস ২ টেবিল চামচ

• বিস্কুট গুঁড়ো ৩ টেবিল চামচ

• নুন স্বাদমতো

• ২টি পাউরুটি

• ৩টি ডিম (কবাব ডুবিয়ে ভাজার জন্য)

• প্রয়োজন মতো সাদা তেল

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রণালী

প্রথমে সেদ্ধ ডিম একটি বড় পাত্রে গ্রেড করে নিন। এর সঙ্গে সেদ্ধ আলু যুক্ত করে ভালোভাবে মেখে নিন। এবার একে একে দিন আদা-রসুন বাটা, পুদিনা বাটা, কাঁচালঙ্কা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জায়ফল-জয়িত্রী গুঁড়ো, ধনেপাতা কুচি ও লেবুর রস। এরপর ভাজা পেঁয়াজ ও বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিন।

এবার পাউরুটি পানিতে ভিজিয়ে জল ঝরিয়ে দিন এবং মিশ্রণে মেখে নিন। এই মিশ্রণটি অর্ধেক–এক ঘণ্টা ফ্রিজে রাখলে সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করে গোল ও চ্যাপ্টা আকারে কবাব বানিয়ে নিন। একটি বাটিতে বাকি তিনটি ডিমে নুন মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে প্রতিটি কবাব ডিমের মিশ্রণে ডুবিয়ে ডিপ ফ্রাই করুন। দু’পিঠ সোনালি হয়ে এলে নামিয়ে ফেলুন। স্যালাড, কাসুন্দি বা মেয়োনিজ দিয়ে সস বানিয়ে গরম গরম পরিবেশন করুন।