নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার(South 24 Parganas) সোনারপুর স্টেশনের(Sonarpur station)এক নম্বর প্ল্যাটফর্মের পাশে বটগাছের তলায় প্রতিদিন সন্ধ্যা নামলেই ভিড় জমে যায়। তবে এটি যাত্রীদের ভিড় নয়। এখানে বসে পড়াশোনা করে ৫ থেকে ১৬ বছরের ভবঘুরে শিশু। দিনের বেলায় স্টেশনে ভিক্ষা করা এই ছেলেমেয়েরা সন্ধ্যা নামলেই হাজির হয় খোলা আকাশের নীচে গড়ে ওঠা ‘নতুন স্কুল’-এ(Open Air School)।এই স্কুলের উদ্যোক্তা রাজপুর-সোনারপুরের স্বর্ণদ্বীপ দাস(Swarnadwip Das )। পেশায় তিনি খাবারের দোকান চালান। প্রায় পাঁচ বছর আগে স্টেশনে আসা-যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন, ছোট ছোট বাচ্চারা সারাদিন ভিক্ষা করছে। তাদেরই মধ্যে একটি মেয়ে প্রতিদিন তার কাছে খাবার চাইত, খাতা-কলম কেড়ে নিত।
আরও পড়ুন: WBSSC Tainted List : সুপ্রিম নির্দেশে প্রকাশিত অযোগ্যদের তালিকা, এসএসসির নথিতে ১,৮০৪ নাম
একদিন স্বর্ণদ্বীপ তাকে জিজ্ঞাসা করেন পড়াশোনা করবে কি না। মেয়েটি রাজি হতেই শুরু হয় এই অনন্য উদ্যোগ স্টেশনের খোলা আকাশের নীচে গড়ে ওঠে ‘নতুন স্কুল’(Open Air School)।প্রথমে হাতে গোনা কয়েকজন শিশু পড়তে আসত। ধীরে ধীরে যুক্ত হতে থাকল আরও বাচ্চারা। বর্তমানে প্রতিদিন প্রায় ৪৪ জন ভবঘুরে শিশু পড়াশোনা করছে এখানে। স্বর্ণদ্বীপের সঙ্গে আছেন অনিন্দিতা ঘরামী, দীপঙ্কর মণ্ডলসহ আরও অনেক যুবক-যুবতী। কেউ বই-খাতা কিনে দিচ্ছেন, কেউ টিফিনের ব্যবস্থা করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সামাজিক মাধ্যমে ভাইরাল(Social Media) হওয়া ছবিগুলি আজ বহু সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করছে।তবে এই পথচলা সহজ ছিল না। কখনও বৃষ্টির দিনে পড়াতে গিয়ে আরপিএফের বাধার মুখে পড়েছেন তারা, কখনও আবার নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তবুও দমে যাননি স্বেচ্ছাসেবীরা। সোনারপুরের এই উদ্যোগ প্রমাণ করে, শিক্ষা কেবল চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। খোলা আকাশের নীচেও জ্বলতে পারে শিক্ষার আলো, আর সেই আলোই ভবঘুরে শিশুদের জন্য খুলে দিতে পারে নতুন জীবনের পথ।
