Tecno MegaBookT1 : ৩২ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ নিয়ে টেকনোর নতুন ল্যাপটপ

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: দেশের ল্যাপটপ বাজারে নতুন সংযোজন আনল টেকনো(Tecno)। ব্র্যান্ডটি এনেছে তাদের সর্বশেষ মডেল ‘মেগাবুক টি১’(MegaBookT1), যা মূলত উচ্চক্ষমতা সম্পন্ন কাজের জন্য তৈরি। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে ইন্টেলের ১৩তম প্রজন্মের কোর আই৯ প্রসেসর(Intel 13th Gen Core i9 processor) এবং ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস কার্ড(Iris Xe graphics) থাকায় এটি সহজেই একাধিক ভারী সফটওয়্যার চালাতে সক্ষম। পাশাপাশি রয়েছে ৩২ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ(1TB storage), যা পেশাদার ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা।

ল্যাপটপটির(Laptop) অন্যতম আকর্ষণ হলো এর ৭০ ওয়াট ব্যাটারি, যা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা একটানা ব্যবহার করা সম্ভব করে। ফলে দীর্ঘ সময় ভ্রমণ কিংবা অফিসের কাজে ব্যাটারি চিন্তা করতে হয় না। এর ডিসপ্লের উজ্জ্বলতা ৩০০ নিটস, ফলে উজ্জ্বল আলোতেও স্পষ্ট ছবি ও ভিডিও দেখা যায়। এতে রয়েছে ডুয়েল টাইপ-সি পোর্ট, এইচডিএমআই ১.৪, ইউএসবি ৩.২ জেন ২, দুটি ইউএসবি ৩.২ জেন ১, ইউএসবি ২.০, আরজে৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ ও কেঞ্জিংটন লক। এ ছাড়া টেকনো যুক্ত করেছে ভিওসি সাউন্ড সিস্টেম, যেখানে দুটি মাইক্রোফোন ও এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি থাকায় সহজেই পরিষ্কার ভিডিও কল করা যায়। চার্জিং সুবিধাতেও রয়েছে বাড়তি সুবিধা। সঙ্গে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার, যা দ্রুত চার্জ সম্পন্ন করে। এর ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারবেন।

টেকনোর(Tecno) পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মেগাবুক টি১(MegaBookT1) ল্যাপটপের(Laptop) দাম ৮৯ হাজার ৯০০ টাকা। কর্মক্ষেত্র, শিক্ষা কিংবা মাল্টিমিডিয়া কাজে যারা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।