সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের তালিকায় আর্জেন্টিনা দলে মারাদোনার পরেই উচ্চারিত হয় মেসির (Lionel Messi)নাম। গতকালই ছিল ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণের খেলা। সেই খেলাতেও মেসির অবদান দলের ৩ গোলের মধ্যে ২ টি। খেলার শেষে অবশেষে তিনি ভেঙে পড়লেন কান্নায়।
স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মেসি আর মেসি ধ্বনি।
এই ছবি যদি কোন বার্তা না দেয় তাহলে আর কে দেবে? যখন কেউ খেলার মাঠে আত্মপ্রকাশ করে তখন সব ফুটবল প্রেমীই কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখে। মেসির ক্ষেত্রেও সেই একই ঘটনা। খেলা শেষেও তিনি বলেছেন যে,” জাতীয় দলের জন্য যা দেওয়া দরকার সে সবই তিনি করেছেন।
আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ম্যাচের শেষে শারীরিক দুর্বলতা আর বয়সের কারণ দেখিয়ে মেসি বলেন,”দিন বদলে দিলেও যায় না।” তিনি আগামী বছরের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চিয়তাও প্রকাশ করেছেন। এদিকে ইন্টার মিয়ামি (Inter Miami)দলের সঙ্গে খেলার চুক্তি এবছরই শেষ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন দ্য সান (The Sun)জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে।
অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও মেসিকে আগামী ইকুয়েডর ম্যাচেও বাদ দিয়ে দিয়েছেন। ফলে যেটা জল্পনা বলে ধরে নেওয়ার কিছুটা অবকাশ থাকে সেটাও আর কল্পনা থাকেনা। ম্যাচ শেষে যেভাবে তিনি কান্নায় ভেঙে পড়লেন সেটা বিশ্বের এই দুনিয়া কাঁপানো ফুটবলারের অবসরের দিকেই ইঙ্গিত দিচ্ছে। অথচ সরাসরি কোন ঘোষণা নেই। হয়তো মেসি নিজের মনকেই বোঝাতে পারছেন না। আলো ঝলমলে স্টেডিয়ামে লাইম লাইটের মধ্যে দাঁড়িয়ে পায়ের স্কিলে দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করা ছেড়ে দেওয়ার সময় এসেছে।
৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আর্জেন্টিনার বনাম ভেনেজুয়েলা ম্যাচে মেসি ৩–০ জয়ে দুই গোল করেন—এটি ছিল তার ওয়ার্ল্ড কাপের শেষ হোম কোয়ালিফাইং ম্যাচ। খেলা শেষে তিনি নিজে মন্তব্য করেছেন এটি তার প্রথম এবং সম্ভবত শেষ আন্তর্জাতিক কোয়ালিফায়ার ম্যাচ হতে পারে ।
https://thenewspole.com/2025/09/06/carlos-alcaraz-defeated-24-time-grand-slam-champion-novak-djokovic-to-reach-us-open-2025-men-s-singles-final-2025/
ম্যাচ শেষে তিনি আপাতত ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। শারীরিক দুর্বলতা ও বয়সের কারণে তিনি বলেন, ” দিন বদলে দিলেও যায় না”—কিন্তু আশার দিকও একটা আছে ।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির ফিটনেসের প্রতি সম্মান দেখিয়ে তাকে আগামী Ecuador ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
তবে আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নিলেও খেলার মাঠ যে তিনি এখনি ছাড়ছেন না সেটা নিশ্চিত বলা যায়।
২০২৪ সালে মেসি বলেছিলেন তিনি বয়সের উপর নির্ভর করেই অবসর নেবেন না। “যখন অনুভব করব আর পারফর্ম করতে পারছি না বা উপভোগ করছি না, তখনই অবসরের সিদ্ধান্ত নেব”—এমন দৃষ্টিভঙ্গি তিনি ব্যক্ত করেছিলেন ।
সেই সময় তাঁর -র সাথে চুক্তির মেয়াদ ২০২৫ সালের শেষে পর্যন্ত ছিল। তিনি জানিয়েছেন Inter Miami হয়তো তার শেষ ক্লাব হবে ।
তাহলে ধরে নেওয়া যায়, মেসির শেষ খেলার লাইভ দেখা আমাদের সম্পূর্ণ।
