নিউজ পোল ব্যুরো: বিয়ের মঞ্চ মানেই ফুল, আলো, সাজসজ্জায় ভরপুর জমকালো আয়োজন। কিন্তু মানিকগঞ্জের (Manikganj)আফরোজা বেগম জেনারেল হাসপাতালে(Hospital Wedding)দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন ছবি। হাসপাতালের বেডেই সম্পন্ন হল আনন্দ সাহা ও অমৃতা সরকারের বিয়ে(Anondo Amrita)। ব্যথায় জর্জরিত শরীর, হাত-পায়ে ব্যান্ডেজ, কোমর নড়াতে অক্ষম আনন্দকে ঘিরেই গড়ে উঠল অনন্য এক দৃষ্টান্ত।

আনন্দ কয়েক মাস আগে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার দু’বার অস্ত্রোপচার হয়েছে, এখনো শয্যাশায়ী। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হতে মাসের পর মাস সময় লাগবে। অন্যদিকে আনন্দের বাবা-মা দু’জনেই অসুস্থ, ফলে দেখাশোনা করার মতোও কেউ নেই। এই অবস্থায় প্রেমিকা অমৃতা নিজের পরিবারকে জানান, তিনি দেরি না করে এখনই বিয়ে করতে চান। কারণ, শুধুমাত্র স্ত্রী হিসেবেই তিনি দিনরাত পাশে থেকে আনন্দকে সেবা করতে পারবেন। এই সাহসী সিদ্ধান্তে প্রথমে হাসপাতাল(Hospital Wedding) কর্তৃপক্ষ কিছুটা সংশয়ে থাকলেও, পরে উদ্দেশ্যের মহত্ত্বে সায় দেন। একটি হলঘর বরাদ্দ করে মালা বদলের আয়োজন করা হয়। মন্ত্রপাঠ, উলুধ্বনি, অতিথিদের শুভকামনা সব মিলিয়ে এক সরল অথচ আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় বিয়ে।
আরও পড়ুন: Dev: “খাদান-ধূমকেতুর সাফল্যের পর রঘু ডাকাত: দেবের সিনেমা এখন বাংলার উৎসব”

আনন্দের আত্মীয় অমি সাহা বলেন, “আমার ভাইয়ের চিকিৎসা ও সুস্থ হওয়ার দীর্ঘ পথ চলায় পাশে থেকে দেখাশোনার জন্য একজন সঙ্গীর প্রয়োজন। নতুন বৌদি সেই দায়িত্ব নিচ্ছেন, এটাই আমাদের সবচেয়ে বড় আশ্বাস।” বাংলাদেশ(Bangladesh) জুড়ে বিয়ের ছবি ও ভিডিও এখন ভাইরাল(Viral Video)। সোশ্যাল মিডিয়ায়(Social Media) অমৃতার জন্য শুভেচ্ছা ও প্রশংসার ঢল নেমেছে। অনেকেই লিখছেন, এ যেন ভালোবাসার এক বাস্তব রূপকথা। আসলে সমাজে যেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার গল্পই বেশি শোনা যায়, সেখানে অমৃতার এই সিদ্ধান্ত অন্যদের সামনে এক অনন্য উদাহরণ। প্রমাণ হল, সত্যিকারের ভালোবাসা কোনও আয়োজন, প্রথা কিংবা জাঁকজমক চায় না চায় শুধু দু’জন মানুষের অটুট প্রতিজ্ঞা, পাশে থাকার অঙ্গীকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
