Thecha Paratha Recipe: ওজন বাড়বে নাকি কমবে? উত্তর লুকিয়ে আছে থেচা পরোটায়!

অফবিট

নিউজ পোল ব্যুরো: রোজকার প্রাতরাশে বা টিফিনে ভরপুর তেলমাখা পরোটা খেলেই ওজন বাড়বে এই ধারণাটা কিন্তু এখন আর ঠিক নয়। স্বাস্থ্যকর উপায়ে বানানো পরোটা যেমন শরীরকে ভরপুর শক্তি জোগাতে পারে, তেমনই ওজন কমানোর ডায়েট প্ল্যানের অংশও হতে পারে। আর সেই কারণেই আজকাল পুষ্টিবিদরা নিয়মিত পরামর্শ দেন থোড়া ভিন্নধর্মী পরোটা খাওয়ার জন্য। যেমন ছানা আর জোয়ারের আটা দিয়ে বানানো বিশেষ এক পদ ‘থেচা পরোটা’ (Thecha Paratha Recipe)। নাম শুনলেই হয়তো ভাবছেন এ আবার কেমন রেসিপি! কিন্তু একবার খেলে বুঝবেন, স্বাদেও অসাধারণ এবং পুষ্টিগুণেও ভরপুর।

আরও পড়ুন:Engineering Admission: কম্পিউটার সায়েন্স-সহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ মালদহের GKCIET–তে

থেচা পরোটার (Thecha Paratha Recipe) সবচেয়ে বড় গুণ হলো এতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট একসঙ্গে মিলে যায়। ফলে এটি খেলে শরীর যেমন দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করে, তেমনই মেটাবলিজমও বেড়ে যায়। ছানায় প্রোটিন রয়েছে প্রচুর, আর থেচা চাটনিতে ব্যবহার করা চিনেবাদামও সমানভাবে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে। তার সঙ্গে রসুন, যা শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে কার্যকর, আর কাঁচা লঙ্কা, যেখানে ভিটামিন সি মেটাবলিজম (Metabolism) বাড়িয়ে দেয়। তেলের বদলে এখানে ব্যবহার হয় ঘি, যেটি শরীরের জন্য বেশি উপকারী এবং আয়ুর্বেদে সুপারফুড (Super food) হিসেবে ধরা হয়। তাই ডায়েট মেনে চলা সত্ত্বেও যদি মাঝে মধ্যে গরম গরম পরোটা খেতে ইচ্ছে করে, থেচা পরোটা হতে পারে সেরা বিকল্প।

রেসিপিটাও কিন্তু একেবারে সহজ। প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে মৌরি, গোটা জিরে, চিনেবাদাম, রসুন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। ঠান্ডা হলে এগুলো একসঙ্গে বেটে তৈরি হবে থেচা মশলা। সেই মশলার সঙ্গে ছানা মিশিয়ে বানিয়ে নিন পুর। অন্যদিকে জোয়ার বা লাল আটা মেখে নিন। ছোট ছোট লেচি বানিয়ে ভেতরে দিন সেই বিশেষ পুর, তারপর বেলে গরম তাওয়ায় সেঁকে নিন। শেষে অল্প ঘি মেখে দু’পিঠ সোনালি করে ভেজে নিলেই তৈরি থেচা পরোটা (Thecha Paratha Recipe)।

গরম গরম এই পরোটা রায়তা, আচার বা যেকোনও তরকারির সঙ্গে পরিবেশন করুন। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য সপ্তাহে দুই-তিন দিন এই পদ খাওয়া একেবারেই নিরাপদ, বরং শরীরকে হালকা আর ফিট রাখবে। তাই ওজন বাড়বে ভেবে পরোটা থেকে মুখ ফিরিয়ে নেবেন না। থেচা পরোটাই (Thecha Paratha Recipe) হোক আপনার নতুন ‘গিল্ট-ফ্রি’ প্রাতরাশের হিরো!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole