সঙ্গীতা ঘোড়ুই : মধ্যবিত্ত পরিবারের জন্য সোনা কেনা এখন আর আগের মতো সহজ নয়। একসময় বিয়ের গয়না হোক বা বিনিয়োগের উদ্দেশ্যে, সোনা ছিল অনেকের সাধ্যের মধ্যে। কিন্তু চলতি বছরেই জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সোনার দাম অন্তত ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এই হলুদ ধাতু। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং ডলারের দামের ওঠাপড়া এর জন্য অনেকটাই দায়ী। (Gold Price in India, Silver Price Today, 24 Carat Gold, 22 Carat Gold, 18 Carat Gold, Hallmark Jewellery, Gold Investment)
আরও পড়ুন:Fashion Tips : পুজোয় কোন ব্লাউজে মানাবে আপনার শাড়ি? জেনে নিন সাজের সঠিক টিপস
১৩ সেপ্টেম্বরের হিসাবে ফের দাম বৃদ্ধি হয়েছে। আজ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ১২৯ টাকা। ১০ গ্রামের দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম কিনতে গেলে গুনতে হবে ১১ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। গতকাল থেকে আজ পর্যন্ত ১০০ টাকা বেড়েছে এই ধাতুর দাম।

২২ ক্যারেট সোনার দামও একই পথে হাঁটছে। আজ ১ গ্রামের দাম রয়েছে ১০ হাজার ২০১ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ২ হাজার ১০ টাকা এবং ১০০ গ্রাম কিনতে হলে দিতে হবে ১০ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এদিকে ১৮ ক্যারেট সোনার দামেও বৃদ্ধি অব্যাহত। আজ ১ গ্রামের দাম ৮ হাজার ৩৪৭ টাকা। ১০ গ্রামে ৮৩ হাজার ৪৭০ টাকা এবং ১০০ গ্রাম কিনতে গেলে দিতে হবে ৮ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার বৃদ্ধি হয়েছে।

শুধু সোনা নয়, রুপোর দামও একই সঙ্গে বাড়ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১৩ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকার বৃদ্ধি হয়েছে রুপোর ক্ষেত্রেও। (Gold and Silver Rate, Jewellery Market, Precious Metals Price, Bullion Market)
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
দুর্গাপুজোর আগে সাধারণ মানুষ যেভাবে গয়না কেনার পরিকল্পনা করেন, এই লাগাতার মূল্যবৃদ্ধি তাদের চিন্তা বাড়াচ্ছে। একদিকে বিয়ের মরশুম, অন্যদিকে উৎসব -সব মিলিয়ে গয়নার চাহিদা থাকবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। তবে সোনার বর্তমান দামে মধ্যবিত্ত ক্রেতারা আগের মতো উৎসাহ দেখাতে পারছেন না। বিনিয়োগকারী মহলে কিন্তু উল্টো ছবি। তারা সোনা-রুপোকে এখনও নিরাপদ বিনিয়োগ (Safe Investment) হিসেবে দেখছেন।
