নিউজ পোল ব্যুরো: মহারাষ্ট্রে শুরু হল দেশের প্রথম রাজ্যব্যাপী মক পরীক্ষা উদ্যোগ। শনিবার মহারাষ্ট্র ক্লাস ওনার্স অ্যাসোসিয়েশন (MCOA) জানায়, তারা চালু করছে ‘Maha Mock Test’ (MHT-CET, JEE)। এই উদ্যোগকে বর্ণনা করা হচ্ছে ভারতের প্রথম state-wide mock examination initiative হিসেবে। মূলত MHT-CET ও JEE পরীক্ষার্থীদের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা জাতীয় স্তরের পরীক্ষার পরিবেশের মতো অভিজ্ঞতা অর্জন করতে পারে।

এই প্রকল্পটি Klasy Innovations–এর নেতৃত্বে শুরু হয়েছে, যেখানে MCOA সহযোগী এবং প্রযুক্তিগত অংশীদার হিসেবে রয়েছে Prometric, আর উপস্থাপনায় যুক্ত হয়েছে সিবিএস(CBS)। সিবিএস ফাউন্ডেশন (CBS Foundation) আরও জানিয়েছে যে এই উদ্যোগের সঙ্গে থাকবে remedial insights, remote follow-ups এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য career guidance programmes।
আরও পড়ুন:Lettuce : কীভাবে রান্নাঘরের ছোট্ট পরিসরে লেটুস চাষ করবেন রইল টিপস
সংস্থার তরফে বলা হয়েছে, শিক্ষকদের দিবসের অনুষ্ঠানে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল। পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধন চলবে শিশু দিবস অর্থাৎ ১৪ নভেম্বর পর্যন্ত। টাইমলাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি ও এপ্রিল মাসে JEE এবং মে মাসে MHT-CET পরীক্ষার প্রস্তুতিতে সরাসরি উপকৃত হতে পারে।

এ প্রসঙ্গে MCOA–র সভাপতি প্রজেশ ট্রটস্কি বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং শিক্ষণ প্রক্রিয়াকে রূপান্তরের দিকেই এক বড় পদক্ষেপ। প্রথমবারের মতো সারা রাজ্যের ৫,০০০–এরও বেশি কোচিং ক্লাস একজোট হয়ে বিশ্বমানের পরীক্ষার পরিবেশ তৈরি করছে। এতে মুম্বই থেকে নাগপুর কিংবা নান্দুরবার সব জায়গার ছাত্রছাত্রীরা সমান সুযোগ পাবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ গ্রুপ অফ ইনস্টিটিউট -এর চেয়ারম্যান সন্দীপ ঝা। অতিথি বিশেষ হিসেবে ছিলেন OLL–এর সহ–প্রতিষ্ঠাতা ও CEO শাইরেয়ান দায়া—যিনি Shark Tank India–তে সবচেয়ে কনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে জায়গা করে নিয়েছিলেন। আরও ছিলেন মুম্বই হামলায় জঙ্গি আজমল কাসবকে গ্রেফতার করা অবসরপ্রাপ্ত সাব–ইন্সপেক্টর মঙ্গেশ নায়েক।
এদিন আরও ঘোষণা করা হয়, আটটি কোচিং সংগঠন একত্র হয়ে FORCE (Forum of Registered Coaching Educators) তৈরি করেছে। এই সংস্থা ভবিষ্যতে Coaching Class Regulation Bill এবং GST reforms–এর মতো নীতিগত বিষয়ে যৌথভাবে দাবি জানাবে। পাশাপাশি শিক্ষকদের জন্য group insurance scheme, ছাত্রছাত্রীদের aptitude testing এবং career guidance programme চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। মহারাষ্ট্র ক্লাস ওনার্স অ্যাসোসিয়েশন একটি অলাভজনক সংস্থা, যা কোচিং ক্লাস মালিকদের স্বার্থ রক্ষা, শিক্ষায় উদ্ভাবন এবং নীতি সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে।
