Bollywood Gen Z Stars: ভাঙছে কি অনন্যা-সুহানা-শানায়ার অদম্য বন্ধুত্ব?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: এখনকার বলিউডের নতুন প্রজন্মের (Bollywood Gen Z Stars) মধ্যে সবচেয়ে আলোচিত তিন বন্ধুর নাম শুনলেই ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে—অনন্যা পাণ্ডে (Ananya Panday), সুহানা খান (Suhana Khan) আর শানায়া কপূর (Shanaya Kapoor)। ছোটবেলা থেকেই এই তিন জনকে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ (Three Musketeers of Bollywood) বলা হয়। পারিবারিক সম্পর্ক, প্রযোজক-অভিনেতা ঘরানা এবং একসঙ্গে বেড়ে ওঠা—সব কিছু মিলিয়ে তাঁদের বন্ধুত্ব যেন আলাদা জায়গা করে নিয়েছিল বলিউড মহলে। শুধু তাই নয়, একসঙ্গে বিদেশে ছুটি কাটাতে যাওয়া, বিভিন্ন পার্টিতে (Bollywood Parties) পাশাপাশি বসা কিংবা ফটোশ্যুটে (Photoshoot) একে অপরকে জায়গা দেওয়া—সবই ছিল আলোচনার কেন্দ্রে।

তবে সম্প্রতি সেই বন্ধুত্বে নাকি দেখা দিয়েছে ফাটল (Friendship Breakup Rumour)। বলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন, অনন্যা, সুহানা আর শানায়ার সম্পর্কে নাকি টানাপড়েন তৈরি হয়েছে। আসলেই কি তা-ই? এই প্রশ্নই এখন ঘুরছে সিনেপাড়ায়। ঘটনার সূত্রপাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের (Aryan Khan) পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ (Bads of Bollywood)-এর বিশেষ প্রদর্শনী থেকে। সেদিন অনন্যা সেখানে উপস্থিত ছিলেন। লাল কার্পেট (Red Carpet Event) থেকে শুরু করে ফটোসেশন—সবই হয়েছিল স্বাভাবিক ছন্দে। বাইরে থেকে কোনও অস্বস্তি ধরা না পড়লেও, কিছু দিনের মধ্যেই অনন্যার সোশ্যাল মিডিয়া (Instagram Story) পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক।

আরও পড়ুন: Swara Bhaskar: স্বরা ভাস্কর জানালেন ‘‘মা হওয়ার ছাপ লুকোনোর বাসনা নেই আমার’’!

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যা একটি ভাঙা হৃদয়ের (Broken Heart) ছবি শেয়ার করেন। সেই ছবির নীচে লেখা ছিল, ‘‘প্রেম ভাঙলেও এতটা কষ্ট হয় না, যতটা লাগে বন্ধুত্ব ভাঙলে।’’ মুহূর্তে এই পোস্ট ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় (Social Media Buzz)। ভক্ত থেকে সমালোচক—সবার একটাই প্রশ্ন, তবে কি অনন্যার সঙ্গে সুহানা এবং শানায়ার সম্পর্ক আর আগের মতো নেই? এরই মধ্যে আলোচনায় এসেছে আরও এক নাম—নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। শোনা যায়, অনন্যার সঙ্গে তাঁর বন্ধুত্বও বেশ ঘনিষ্ঠ। তবে কি সেই সম্পর্কেও ভাটা পড়েছে? নেটিজেনদের (Netizens Speculation) ধারণা, অনন্যার ইঙ্গিতপূর্ণ লেখাই হয়তো প্রকাশ করছে ভাঙা বন্ধুত্বের হদিশ।

যদিও অনন্যা এখনও এ নিয়ে মুখ খোলেননি। সুহানা বা শানায়ার পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া আসেনি। ফলে গুঞ্জন থামেনি, বরং আরও বেড়েছে। বলিউডের (Bollywood Friendship Gossip) অন্দরমহলে তাই এখন একটাই প্রশ্ন—‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর বন্ধুত্ব কি সত্যিই ভেঙে গেল? নাকি এটি নিছকই কাকতালীয় ইঙ্গিত? সময়ই দেবে তার উত্তর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole