Weather Update : দুর্গাপুজোর আগে কি মিলবে নীল আকাশ? বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তে আশ্বিনে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো:আশ্বিন মাসের পাতায় শরতের আগমন ঘটলেও আকাশ এখনও যেন বর্ষার ছোঁয়া ছাড়তে চাইছে না। (Weather Update in West Bengal) বাংলার মানুষ এখন মুখিয়ে আছে ঝকঝকে নীল আকাশ আর রোদের হাসির জন্য। মহালয়া আর কয়েক দিনের মধ্যেই। পুজোর আবহ শুরু হয়ে গিয়েছে চারিদিকে। কিন্তু প্রকৃতির মেজাজ এখনও পুরোপুরি পাল্টায়নি। (Durga Puja Weather Forecast) কারণ বঙ্গোপসাগরে (Bay of Bengal Cyclone Alert) বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই ঘূর্ণাবর্তই বৃষ্টি নিয়ে আসতে পারে রাজ্যের একাধিক জেলায়।

আবহাওয়া দফতরের (IMD Weather Report) তথ্যমতে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের (South Bengal Rainfall) বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে মেঘলা আকাশের সঙ্গে অঝোর ধারার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস বজায় আছে।

আরও পড়ুন: Chingrighata Metro : রাজ্য ও মেট্রোর যৌথ বৈঠকে মিলল সমাধান, এগোবে অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্প

আশ্বিন মানেই বাংলার আকাশে শরতের সাদা তুলো মেঘ ভেসে ওঠা, কাশফুলে ভরা মাঠ, আর রোদের নরম ছোঁয়া। কিন্তু এ বছর সেই দৃশ্য এখনও পুরোপুরি ধরা দেয়নি। (Monsoon Withdrawal in India) খাতায় কলমে বর্ষা বিদায় নেয়নি বলেই আবহাওয়ার খামখেয়ালি চলছে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তের কারণে এখনও আর্দ্রতা সক্রিয় রয়েছে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই পারে। তবে আশার কথা, এই বৃষ্টি ধীরে ধীরে কমে আসবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে (October Weather Prediction) আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ মহালয়ার দিন থেকে ক্রমশ রোদ্দুরের দেখা মিলবে। ধীরে ধীরে শরতের আবহ তৈরি হবে চারপাশে। আবহবিদরা মনে করছেন, দুর্গাপুজোর দিনগুলোয় আবহাওয়া থাকবে মূলত শুষ্ক এবং মনোরম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বাংলার মানুষ যে দুর্গোৎসবকে কেন্দ্র করে সারা বছর অপেক্ষা করে থাকেন, সেই উৎসবের আগে আবহাওয়ার এই টালবাহানা চিন্তার কারণ হলেও শেষ পর্যন্ত স্বস্তি মিলবে বলেই পূর্বাভাস। এখন শুধু অপেক্ষা, ক্যালেন্ডারের পাতায় নয়, বাস্তবেও আশ্বিনের আকাশে শরতের নীল আর রোদের হাসি ফুটে ওঠার।