Chattisgarh: সন্ত্রাসে মোড়ানো অধ্যায়ের অবসান, ছত্তিশগড়ে খতম দুই শীর্ষ মাও নেতা, মাথার দাম ৮০ লক্ষ টাকা

দেশ

নিউজ পোল ব্যুরো: মাওবাদী দমনে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী (Indian security forces)। ছত্তিশগড়ের (Chattisgarh) ঘন জঙ্গলে চালানো যৌথ অভিযানে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় কমিটির দুই প্রভাবশালী মাওবাদী (Maoist) নেতার কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। দুই নেতার প্রত্যেকের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে। অর্থাৎ, এই এনকাউন্টারে ৮০ লক্ষ টাকার ‘রক্তাক্ত অধ্যায়’-এর পরিসমাপ্তি ঘটল।

আরও পড়ুন: Kolkata Airport: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, সমস্যায় যাত্রীরা

২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের (Chattisgarh) দূর্গম অবুঝমাঢ় অঞ্চলে মাওবাদীদের গোপন আস্তানার খোঁজ মেলে গোয়েন্দাদের হাতে। এরপর রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং আইটিবিপি (ITBP)-র জওয়ানদের নিয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত অভিযান শুরু করে। চারদিক থেকে ঘিরে ফেলে তল্লাশি শুরু হতেই গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পালটা দেয় নিরাপত্তাবাহিনী। দীর্ঘ সময় ধরে চলে গুলির লড়াই। অবশেষে লুটিয়ে পড়ে দুই কুখ্যাত মাও নেতা। দেশজুড়ে যারা একাধিক সন্ত্রাসমূলক ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ (AK 47), আইএনএসএএস রাইফেল, একটি গ্রেনেড লঞ্চার, প্রচুর বিস্ফোরক ও অন্যান্য নাশকতামূলক সামগ্রী। রাজু ও কোসা দু’জনই তেলেঙ্গানার বাসিন্দা এবং মাওবাদী আন্দোলনের পুরোনো মুখ। ৬৩ ও ৬৭ বছর বয়সি এই দুই নেতা তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেছেন। এই সফল অভিযানের প্রশংসায় মুখর হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমাদের জওয়ানরা লাল সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলছে। রাজু ও কোসার মৃত্যুর মাধ্যমে মাওবাদীদের কেন্দ্রীয় স্তরেই বড় ধাক্কা পৌঁছেছে।”

উল্লেখ্য, ২০২৪ সালে ছত্তিশগড়ে (Chattisgarh) ২৮৭ জন মাওবাদী নিহত হয়, আত্মসমর্পণ করে ৮০০-রও বেশি। ২০২৫ সালে সেই সাফল্য আরও জোরদার হয়েছে। গত ৯ মাসেই মৃত্যু হয়েছে ২১০ জন মাওবাদীর, যার মধ্যে ১৩ জন ছিল শীর্ষ পর্যায়ের নেতা— যাদের মাথার দাম ছিল ২০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole