Gold Price on 25 September:দেবীপক্ষের শুরুতেই খুশির খবর, সোনা-রুপোর দামে সামান্য পতন

অন্যান্য কলকাতা ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : দেবীপক্ষের আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। পুজোর বাজারে ইতিমধ্যেই জমজমাট কেনাকাটা চলছে। শহর থেকে গ্রাম, সর্বত্র মানুষ নিজের মতো করে সাজিয়ে তুলছেন পুজোর প্রস্তুতি। এমন সময়ে গহনা কেনার এক বিশেষ রেওয়াজ রয়েছে। অনেকে বিশ্বাস করেন দুর্গাপুজো বা দীপাবলির আগে সোনা–রুপোর গহনা কেনা সৌভাগ্য বয়ে আনে। তাই এ সময়টায় জুয়েলারি শোরুমগুলিতে ভিড় বাড়তেই থাকে। আর আজ, ২৫ সেপ্টেম্বর সেই কেনাকাটায় বাড়তি প্রণোদনা দিতে হাজির হয়েছে বাজার। কারণ আজ সোনা ও রুপোর দাম সামান্য হলেও কমেছে।

আজকের বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারেট (24k Gold Price Today) সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১১ হাজার ৫৩৬ টাকায়। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ১৫ হাজার ৩৬০ টাকা। বড় পরিমাণে কিনতে চাইলে ১০০ গ্রাম সোনার জন্য দিতে হবে ১১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। গতকালকের তুলনায় আজ দাম কমেছে ১০০ টাকা।

আরও পড়ুন:Durga Puja 2025:লন্ডনের আকাশে বাজে ঢাক, ডক্টরদের উদ্যোগে প্রবাসে দুর্গাপুজো

২২ ক্যারেট (22k Gold Price Today) সোনার ক্ষেত্রেও একই ধারা দেখা যাচ্ছে। আজ প্রতি গ্রাম সোনার মূল্য ১০ হাজার ৫৭৪ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১ লক্ষ ৫ হাজার ৭৪০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১০ লক্ষ ৫৭ হাজার ৪০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকা দাম কমেছে।

যারা একটু সাশ্রয়ী বাজেটে সোনা কিনতে চান, তাদের জন্য রয়েছে ১৮ ক্যারেট (18k Gold Rate Today) সোনা। আজ প্রতি গ্রাম দাম নেমে এসেছে ৮ হাজার ৬৫২ টাকায়। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৮৬ হাজার ৫২০ টাকা। এই ক্ষেত্রেও দাম কমেছে ১০০ টাকা। শুধু সোনাই নয়, রুপোর বাজারেও আজ খানিকটা স্বস্তি এসেছে। রুপোর (Silver Price Today) ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ১৩ হাজার ৯৯০ টাকায়, আর ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার হ্রাস হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুজোর আগে দাম কমার এই ধারা নিঃসন্দেহে গহনা প্রেমীদের মুখে হাসি ফোটাবে। অনেকে এই সময়ে নতুন গহনা কিনে রাখেন সাজগোজের জন্য, আবার অনেকে বিনিয়োগের (Gold Investment) উদ্দেশ্যে কিনে থাকেন। সোনা সবসময়ই দীর্ঘমেয়াদে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়। ফলে আজকের এই দাম কমার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইবেন না।