Raktabeej 2: পুজোর হিরো ‘রক্তবীজ ২’ নাকি ‘রঘু ডাকাত’?”

পেজ 3

নিউজ পোল ব্যুরো: শরতের উৎসব মানেই (Durga Puja Release), আর সেই সময়েই টলিউডের (Tollywood Box Office) সবচেয়ে বড় লড়াই জমে ওঠে। বিগত বছরগুলিতে যেমন তেইশ-চব্বিশের পুজোয় একের পর এক ছবির ভিড়ে বক্স অফিসে (Advance Booking, Housefull Shows) ঘুরে গিয়েছিল খেলার মোড়, তেমনই এবার ছাব্বিশের পুজোয় আলোচনার কেন্দ্রে এসেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন রাজনৈতিক থ্রিলার ‘রক্তবীজ ২’। মুক্তির আগেই (BMS Ticket Booking) ছবিটি অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে, আর সেই সুবাদেই বিনোদিনী থিয়েটারের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড।

প্রথমে বলা হয়েছিল  ছিল, আগামী ২৬ সেপ্টেম্বর চারটি বাংলা ছবি একসঙ্গে মুক্তি পাবে। কিন্তু হঠাৎই বদল হল সেই হিসেব। দেব তাঁর হাইভোল্টেজ ছবি ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat Trailer Launch) ট্রেলার প্রকাশের দিন জানিয়ে দিলেন, নির্ধারিত তারিখের একদিন আগে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বরই ছবিটি পর্দায় আসবে। এরপর উইন্ডোজ প্রোডাকশনের তরফেও ঘোষণা হয়, একই দিনে মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। ফলে স্বাভাবিকভাবেই পুজোর বাজারে টক্করটা তৈরি হয়ে গেল দুই দিকপাল ছবির মধ্যে।

আরও পড়ুন:Panchamukhi : লন্ডনের বাতাসে গাঁথা বাঙালি নস্টালজিয়া! জানুন পঞ্চমুখীর বিশবর্ষের যাত্রা

‘রক্তবীজ ২’-এর খলনায়ক চরিত্রে অভিনয় করা অঙ্কুশ হাজরার কথায়, দর্শকের আগ্রহ তাঁকে দারুণ উজ্জীবিত করছে। তিনি জানিয়েছেন, “অগ্রিম বুকিং খোলার সঙ্গে সঙ্গেই অনেকে টিকিট কেটে নিয়েছেন। সবচেয়ে ভালো লাগছে দেখে, ষষ্ঠীর টিকিটও (Pujo Weekend Shows) এখন থেকেই বিক্রি হচ্ছে। এটা যে ছবির প্রতি মানুষের কৌতূহল বাড়াচ্ছে, তাতে সন্দেহ নেই।” অন্যদিকে প্রেক্ষাগৃহ মালিক জয়দীপ মুখোপাধ্যায় মনে করছেন, ২৫ সেপ্টেম্বর যে লড়াইটা শুরু হবে, সেটা মূলত ‘রক্তবীজ ২’ বনাম ‘রঘু ডাকাত’-এর মধ্যে। তিনি বলেন, “মুক্তির আগেই হাউসফুল শো পাওয়া আমাদের মতো মালিকদের জন্য যেমন আশীর্বাদ, তেমনই বাংলা সিনেমার ভবিষ্যতের জন্যও শুভ। দু’টো ছবিরই অগ্রিম বুকিং চাহিদা বিস্ময়কর।”

টলিপাড়ার (Bengali Film Industry Buzz) ভেতরে যদিও শোনা যাচ্ছে, দেবের মেগাবাজেট প্রচারের দাপটে অন্য ছবিগুলি কোণঠাসা হতে চলেছে। এমনকি আগে যে ছবিগুলি পুজো রিলিজ হিসেবে আলোচনায় ছিল, যেমন ‘দেবী চৌধুরাণী’ বা ‘যত কাণ্ড কলকাতাতে’, সেগুলি এখন অনেকটাই আড়ালে। ফলে দর্শকের চোখ এখন শুধু দু’দিকেই ‘রক্তবীজ ২’ ও ‘রঘু ডাকাত’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সব মিলিয়ে এবারের পুজোর বাংলা ছবির আসল প্রতিযোগিতা হবে এই দুই ছবিকে ঘিরে। অগ্রিম বুকিংয়ের সাফল্য স্পষ্ট করে দিচ্ছে, দর্শকরা ইতিমধ্যেই নিজেদের প্রস্তুত করে ফেলেছেন বড় পর্দায় এই হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য। কে এগিয়ে থাকবে উৎসব শেষে, তা সময়ই বলবে, তবে এখন থেকে টলিউডে রক্তগরম উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে।