Weather Update:পঞ্চমী থেকে বৃষ্টি! গোটা দুর্গাপুজোতে আবহাওয়ার সতর্কতা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: দুর্গোৎসব (Durga Puja 2025) মানেই মণ্ডপে মণ্ডপে ভিড়, আলো, ঢাকের তালে মাতোয়ারা শহর। এখনও বোধন হয়নি, অথচ কলকাতার রাস্তাঘাটে এখন থেকেই জমজমাট ভিড় ঠাকুর দেখতে আসা মানুষের। এর মধ্যেই আকাশে নামছে অল্পবিস্তর বৃষ্টি (Weather Update)। প্রশ্ন একটাই গোটা পুজো জুড়ে আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকেই বাড়বে বৃষ্টি (Puja Rain Alert)। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Rainfall) একাধিক জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঠাকুর দেখা এবং প্যান্ডেল হপিংয়ে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে ষষ্ঠী থেকে খানিকটা স্বস্তি মিলবে। বৃষ্টির তীব্রতা কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি পুজোর প্রতিটি দিনেই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:TET Result 2025: ২০২৩ প্রাথমিক টেটের ফল প্রকাশ, উত্তীর্ণ মাত্র ৬৭৫৪ জন

সপ্তমী, অষ্টমী ও নবমী এই তিনদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে প্রবল বর্ষণের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।এই সময়েই বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ (Depression in Bay of Bengal) তৈরি হয়েছে, যা ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের (Fishermen Alert) জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এতেই শেষ নয়। অক্টোবরের ১ তারিখ নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ যদি শক্তি বাড়ায়, তবে পুজোর শেষলগ্নে আবারও ভিজে যেতে পারে শহর ও জেলা।তবে উৎসবের আমেজে ভাটা পড়ছে না। বৃষ্টি সামান্য অসুবিধা তৈরি করলেও, মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শকদের ভিড়। ফলে বলা যায় এবারের দুর্গাপুজো কলকাতাবাসী ও জেলা থেকে আগত দর্শনার্থীদের জন্য হবে একেবারে বৃষ্টি-ভেজা উৎসব।