নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গ (North Bengal) যেন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। লাগাতার বৃষ্টি আর ভুটানের পাহাড় থেকে নেমে আসা অতিরিক্ত জলের কারণে একাধিক জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার (North Bengal) বহু অঞ্চল জলের তলায় চলে গিয়েছে। পাহাড় থেকে সমতল, সর্বত্র ছড়িয়ে পড়েছে বিপর্যয়ের ছাপ। গত ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখনও পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৭ জন। শুধুমাত্র দার্জিলিং (Darjeeling) জেলাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরবঙ্গের দুর্যোগে সরকার সচেষ্ট, সোমবার দুর্গত এলাকায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী
পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। পাহাড়ি পথে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। দার্জিলিং, কালিম্পং ও সংলগ্ন এলাকায় আটকে পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
নবান্নে ২৪x৭ কন্ট্রোল রুম, যেখানে পর্যটক বা স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। রাজ্য সরকারের তরফে চালু করা হেল্পলাইন নম্বরগুলি হল –
📞 ১০৭০
📞 ৮৬৯৭৯৮১০৭০
📞 ০৩৩-২২১৪৩৫২৬
📞 ০৩৩-২২৫৩৫১৮৫
এছাড়া দার্জিলিং জেলা পুলিশের তরফেও চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সাহায্যের জন্য যোগাযোগ করুন –
📞 ৯১৪৭৮৮৯০৭৮
রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার নিজে উত্তরবঙ্গে (North Bengal) গিয়ে পরিস্থিতির পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। এ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলীয় কর্মীদের সরাসরি বিপর্যস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।
বিপর্যয়ের কারণে উত্তরপূর্ব সীমান্ত রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও কিছু ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে –
🚫 এনজেপি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল
🚫 ধুবরি-শিলিগুড়ি ডেমু স্পেশাল
🚫শিলিগুড়ি-বক্সিরহাট এক্সপ্রেস
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
