Rainy Season: বর্ষার জল থেকে পায়ে ঘা! বিপদ ঘনানোর আগে চিনে নিন সতর্কতার ৫ লক্ষণ

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: বর্ষা মানেই জল, কিন্তু সেই জলই হয়ে উঠতে পারে বিপদের কারণ। বর্ষা (Rainy Season)-এর সময় শহরের রাস্তায় জমা জল এড়ানো প্রায় অসম্ভব। অফিস, স্কুল বা বাজারে যেতে গিয়ে সেই জলেই ভিজে যাচ্ছে পা। কিন্তু এই জলেই লুকিয়ে থাকে অজস্র জীবাণু, যা পায়ের ত্বকে সংক্রমণ ঘটিয়ে ঘা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্ষার এই ভেজা পরিবেশই ত্বকের শত্রু, কারণ রক্তসঞ্চালন কমে গেলে বা মৃত কোষ জমে থাকলে সহজেই ঘা তৈরি হয়।

আরও পড়ুন:Narendra Modi: ফ্যাশন শো-এর মঞ্চে মুগ্ধ করবেন মোদী! কঙ্গনার চোখে ‘শো-স্টপার’ প্রধানমন্ত্রী

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, যাঁদের ডায়াবিটিস বা ধমনীর সমস্যা রয়েছে, বর্ষা (Rainy Season)-এ তাঁদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। রাস্তায় জমা জলে ভিজে গেলে সঙ্গে সঙ্গে পা ধুয়ে শুকনো করে নেওয়া দরকার। অনেকেই ভেজা মোজা বা জুতো পরে দীর্ঘক্ষণ থাকেন, ফলে ত্বকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ শুরু হয়। এই সংক্রমণ থেকেই ধীরে ধীরে তৈরি হতে পারে পায়ে ঘা, যা অবহেলা করলে মারাত্মক আকার নিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, কিছু সতর্কতা অবলম্বন করলে বড় বিপদ এড়ানো সম্ভব। যেমন, হাঁটুর নীচে ব্যথা বৃদ্ধি পাওয়া, পায়ের কোনও অংশের রং বদলে যাওয়া যেমন কালচে, নীলচে বা সবুজাভ হওয়া এইসবই ঘা তৈরির প্রাথমিক লক্ষণ। আবার অনেকের পা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে বা পুঁজ জমে, সেটিও বিপদের ইঙ্গিত। বর্ষা (Rainy Season)-এর সময় পায়ে জ্বর আসা, ফোলা দেখা দেওয়া বা ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া মানেই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, তাই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

ডাক্তারেরা বলছেন, বর্ষা (Rainy Season)-এর সময় পা শুকনো রাখা এবং পরিষ্কার জুতো-মোজা ব্যবহার করা সবচেয়ে কার্যকর প্রতিরোধ। অনেক সময় ঘা হওয়ার আগেই যদি লক্ষণগুলি শনাক্ত করা যায়, তবে সংক্রমণ থামানো সম্ভব। বর্ষায় জমা জল যতটা সম্ভব এড়িয়ে চলাই শ্রেয়। কারণ সেই জল থেকেই শুরু হতে পারে এক ভয়ঙ্কর অসুখ—যার নাম গ্যাংগ্রিন। তাই এই বর্ষা (Rainy Season)-এ পায়ের প্রতি সামান্য অবহেলাও ডেকে আনতে পারে বড় বিপদ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole