Offbeat News: সোনায় মোড়া এক দ্বীপের সন্ধান! ইন্দোনেশিয়ার নদীর তলায় মিললো হারানো সভ্যতার গুপ্তধন

oftbeat অফবিট

নিউজ পোল ব্যুরো: শুনলে মনে হবে রূপকথা, কিন্তু এ কোনও কল্পনা নয় এ একেবারে খাঁটি বাস্তবের ঘটনা। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার মুসি নদীর বুকে মিলেছে এমন এক দ্বীপ, যা সোনা দিয়ে মোড়া। স্থানীয়রা বলছেন, এটি সেই বহু প্রতীক্ষিত ‘সোনার দ্বীপ’, যার খোঁজে প্রত্নতত্ত্ববিদরা বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আর সেই স্বর্ণ-দ্বীপের সন্ধান এবার এনে দিলেন সাধারণ মৎস্যজীবীরা। এই আবিষ্কার (Offbeat News) এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন:Rainy Season: বর্ষার জল থেকে পায়ে ঘা! বিপদ ঘনানোর আগে চিনে নিন সতর্কতার ৫ লক্ষণ

মৎস্যজীবীরা প্রথম যখন নদীর গভীর জলে জাল ফেলেছিলেন, তখন তাঁদেরও বিশ্বাস ছিল না যে, তাঁরা এমন কিছু খুঁজে পাবেন। কিন্তু কুমিরে ভরা সেই নদী থেকে উঠে এলো সোনার দানা, মূল্যবান পাথর, ব্রোঞ্জের মূর্তি, এমনকি সোনার গয়না পর্যন্ত। যা দেখে বাকরুদ্ধ হয়ে যান সবাই। প্রত্নতত্ত্ববিদদের দাবি, এই সোনার দ্বীপ (Offbeat News) আসলে বহু শতাব্দী আগে সমৃদ্ধ শ্রীবিজয় সভ্যতার কেন্দ্রস্থল। সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে এই সভ্যতা দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করেছিল।

বিশেষজ্ঞদের মতে, শ্রীবিজয় সভ্যতা ছিল এক বিস্ময়কর জলজগৎ। নৌকা দিয়ে তৈরি ঘর, মন্দির, প্রাসাদ আর শিল্পকলা সব কিছুতেই মিশে ছিল ভারতীয় সভ্যতার ছোঁয়া। এখানকার ভাস্কর্য আর স্থাপত্যের সঙ্গে হিন্দু সংস্কৃতির আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। এই আবিষ্কার (Offbeat News) তাই শুধু প্রত্নতত্ত্ব নয়, সংস্কৃতির ইতিহাসেও নতুন দিগন্ত খুলে দিয়েছে।

তবে রহস্যের শেষ নেই। প্রশ্ন উঠছে কীভাবে ধ্বংস হয়ে গেল এই সভ্যতা? কারও মতে ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আবার কারও মতে ভয়াবহ বন্যার জেরেই নিমজ্জিত হয়ে যায় পুরো দ্বীপ। জলঢাকা সভ্যতার নাম দেওয়া হয়েছিল ‘ওয়াটার ওয়ার্ল্ড’ (Water World)। সময়ের স্রোতে বিলীন হলেও, আজ আবার সেই ইতিহাস জেগে উঠেছে নদীর বুক থেকে। মৎস্যজীবীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে গুপ্তধনের সন্ধান এনেছেন, তা শুনে বিশেষজ্ঞরাও বিস্মিত। কোটি কোটি টাকার দুর্মূল্য সোনা ও রত্ন ছড়িয়ে আছে ওই দ্বীপে। অনেকেই এখন একে বলছেন ‘আধুনিক আলাদিনের রাজ্য’। এই রহস্যময় সোনার দ্বীপ (Offbeat News) তাই আজ বিশ্বের প্রত্নতত্ত্ব মানচিত্রে নতুন এক বিস্ময়ের নাম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole