এক শিল্পীর (Zubin Garg)জীবন যখন আচমকাই থেমে যায়। তখন তাঁর পরিবার ও ভক্ত মণ্ডলীর মধ্যে যে নিদারুণ ক্ষোভের জন্ম দেয় তার উপর মলম দিয়ে সেই ক্ষতের প্রলেপ সম্ভব কিনা সেটা সময়ই বলতে পারবে। তবে জুবিন গর্গের মৃত্যুতে ফের প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। আর সেই তথ্য খুবই দুঃখজনক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তিনি অভিযোগ করেছেন সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল গায়কের উপর। আর সেই কারণেই নাকি মৃত্যু হয়েছে গায়কের। পিটিআই সূত্রে আরও জানা গেছে, জুবিনকে বিষ দিয়েছিলেন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শেখর ছাড়াও জুবিনের ব্যান্ডের আরও এক সদস্য অমৃতপ্রভ মহান্তকেও গ্রেফতার করা হয়েছে। এই চারজনকেই ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। শেখরের আরও অভিযোগ, জুবিনের মৃত্যুকে দুর্ঘটনা বলে চালানোর জন্য ষড়যন্ত্র চলছে।
[আরও পড়ুন] http://শেষযাত্রা স্থগিত, মৃত্যুর অন্ধকার কাটাতে আবার ময়নাতদন্তে জুবিন
জুবিন গর্গের (Zubin Garg) মৃত্যু ঘিরে একদিকে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, তেমনি এই মুহূর্তে বিষ প্রয়োগের অভিযোগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। তার কারণ জুবিন গর্গের দেহ ময়না তদন্ত করা হয়েছে দু’বার। একবার সিঙ্গাপুরে। দ্বিতীয়বার ভারতে। সেই রিপোর্ট জুবিন গর্গের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে বিষ প্রয়োগের বিষয়টি সামনে আসে যখন ভিসেরা রিপোর্টের ওপর। কিন্তু যতক্ষণ ভিসেরা রিপোর্ট পাওয়া যাবে , ততক্ষণ পর্যন্ত বিষ প্রয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। ঠিক সেই কথাই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেমন্ত বিশ্বশর্মা বলেছেন, ১০ তারিখের মধ্যে জুবিনের ভিসেরা রিপোর্ট চলে আসবে। ১১ তারিখের মধ্যেই আমরা জেনে যাব, জুবিনের সঙ্গে কি হয়েছে? পুলিশে নিজের কাজ করছে। যা যা ঘটনা ঘটেছে, সবকিছুর নোট রাখা পুলিশের কাজ। পুলিশ সেটাই করছে। জুবিনের মৃত্যু নিয়ে বিষ দেওয়ার তথ্য উঠে আসা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘আমি জানি না, শেখর জ্যোতি গোস্বামী কেন এই ধরণের মন্তব্য করেছেন। হয়তো তিনি নিজের ওপর থেকে সন্দেহ সরানোর জন্য অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। এই বিষয় নিয়ে আমি এখনও পর্যন্ত কিছু বলতে চাই না। ১১ তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করতে বলব সবাইকে। জুবিনের ভিসেরা রিপোর্ট আসলে সব বোঝা যাবে।
যেভাবে জুবিন গর্গের(Zubin Garg) মৃত্যুর পরে রাজনীতির টানাপড়েন সামনে চলে আসছে, তাতে এই সন্দেহও বিশেষজ্ঞ মহলে উঠছে- এই গ্রেফতারির আধিক্য মানুষের আই ওয়াশের জন্য নয় তো। আগামী বছর আসামের বিধানসভা নির্বাচনকে ঘিরে জুবিন গর্গের মৃত্যু রহস্য আরও বেড়ে যাবে। নাকি রহস্যের পর্দা খুলে গিয়ে সত্য সামনে উঠে আসবে। দোলাচলে রয়েছে সাধারণ জুবিন প্রেমী। মানুষের আশংকার মেঘ কিন্তু কাটছে না। নিউজ পোল বাংলা এই খবরের উপর ক্রমাগত নজর রাখছে। কোন রকম আপডেট এলেই তুলে ধরা হবে আপনাদের সামনে।
