নিউজ পোল ব্যুরো: অভিনেত্রী অপরাজিতা (Aparajita Auddy) আঢ্যের বাড়ির লক্ষ্মীপুজো মানেই এলাহি আয়োজন। প্রতি বছর ধনদেবীর আরাধনায় তাঁর বাড়ি সরগরম হয়ে ওঠে বিনোদন দুনিয়ার মুখরোচক উপস্থিতিতে। শাশুড়ি মা-র সঙ্গে মিলে অপরাজিতা (Aparajita Auddy) নিজ হাতে ভোগের আয়োজন করেন এলোঝেলো থেকে নারকেল নাড়ু, কিচ্ছু বাদ থাকে না। আনন্দবাজার অনলাইনে তিনি জানিয়েছেন, “সব শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছেন।” এ বছরেও চওড়া লালপেড়ে সাদা শাড়ি, টানা নথ, গা-ভর্তি গয়নায় লক্ষ্মীমন্ত হয়ে উঠেছেন অভিনেত্রী।
আরও পড়ুন:Offbeat News: সোনায় মোড়া এক দ্বীপের সন্ধান! ইন্দোনেশিয়ার নদীর তলায় মেলে গেল হারানো সভ্যতার গুপ্তধন
অপরাজিতা (Aparajita Auddy) জানালেন, আমন্ত্রিতদের জন্য থাকছে খিচুড়ি, ফ্রায়েড রাইস, পোলাও, রকমারি তরকারি, ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি— এমন ভোজের আয়োজন যেকোনও পূজোর সাজ সম্পূর্ণ করে। তাঁর বাড়ির দেবীও এবারে অন্য সাজে ঝলমলে— গোলাপি ঘাগরা-চোলি, কাচ, জরি আর চুমকির কারুকাজে মোড়া। গা ভর্তি সোনার গয়না আর সোনার মুকুটে দীপ্যমান লক্ষ্মীপ্রতিমার সঙ্গে মানানসই সাজে নিজেকে গেঁথেছেন অপরাজিতা (Aparajita Auddy)। মুক্তগাঁথা সোনার চোকার, মিলিয়ে দুল আর ব্রেসলেটে নিজেকে নতুন করে সাজিয়েছেন তিনি।
রবিবার রাজ্য সরকারের আয়োজিত রেড রোড কার্নিভালে যোগ দেওয়ার জন্য এ বছর একদিন আগেই শুরু হয়েছিল পুজোর তোড়জোড়। শনিবারই ঠাকুরঘর পরিষ্কার শেষ করে ফেলেন অভিনেত্রীর মা। এরপর মা লক্ষ্মীকে নামিয়ে নিজের হাতে পরিষ্কার করে সাজানোর কাজ করেন অপরাজিতা (Aparajita Auddy)। প্রতি বছর এক এক রকম সাজে মাতেন তিনি। নতুন গয়না কেনার ঐতিহ্যও সেই সঙ্গে বজায় রাখেন। করোনাকালে আক্রান্ত হওয়ার পর থেকে আর নির্জলা উপবাসে থাকেন না, বরং ফল আর ছাতুর শরবতে শক্তি জোগান। তাঁর কথায়, “মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ। শরীরকে কষ্ট দিয়ে পুজো করার কথা ঈশ্বর বলেননি।” অভিনেত্রীর এই উপলব্ধিই যেন এ বারকার লক্ষ্মীপুজোর আসল বার্তা— শরীর ও মন দুটোই সুস্থ থাকলে তবেই ফিরে আসবে শ্রী। তাই অপরাজিতা (Aparajita Auddy)-র প্রার্থনা, “সকলের মন ভাল থাকুক, সুস্থ ভাবনায় ফিরে আসুক মানবজাতি। তবেই দুঃখ-কষ্ট দূর হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
